Diwali, Dhanteras Tour: উৎসবের মরসুমে বাড়ি ফিরছেন? এই উপায়েই পান কম দামে টিকিট | How to Book Cheap Flight and Train Tickets During Festival Season - 24 Ghanta Bangla News
Home

Diwali, Dhanteras Tour: উৎসবের মরসুমে বাড়ি ফিরছেন? এই উপায়েই পান কম দামে টিকিট | How to Book Cheap Flight and Train Tickets During Festival Season

Spread the love

কলকাতা: উৎসবের সময় অনেকেই ঘুরতে যান। অনেকে আবার দূরের কর্মক্ষেত্র থেকে বাড়ি ফেরেন। কিন্তু এই বছর যাতায়াতের খরচ অনেকটাই বাড়তে পারে। বিমানের টিকিটের দাম বাড়ার ফলে অনেক যাত্রীই সমস্যায় পড়েছেন। বিশেষ করে দীপাবলির সময় টিকিট কাটতে গিয়ে অনেকেই সমস্যার মুখোমুখি হন। দ্য ইকোনোমিক টাইমস এর একটি রিপোর্ট অনুযায়ী, গত বছরের তুলনায় দিল্লি-হায়দরাবাদ রুটে বিমানের ভাড়া বেড়েছে ৬৮%। মুম্বই-কলকাতা রুটে ভাড়া বেড়েছে ৫১%। এছাড়া দিল্লি-গোয়া রুটে ৩৯% ও মুম্বই-বেঙ্গালুরু রুটে ভাড়া বেড়েছে ৩৭%। বিমানের জ্বালানির দাম বৃদ্ধি এবং কিছু রুটে বিমানের সংখ্যা কম থাকায় ভাড়া বাড়ছে। অন্যদিকে, উৎসবের সময় ট্রেনের টিকিট অনেকেই পান না।

বিমানের টিকিটের দাম কমানোর উপায়-

১- আগে থেকে টিকিট কাটুন:
বিমানে যাতায়তের পরিকল্পনা থাকলে অন্তত ২ থেকে ৩ মাস আগে থেকে টিকিট কাটার চেষ্টা করুন। এতে কম দামে টিকিট পাওয়ার সুযোগ থাকে। উৎসবের সময় শেষ মুহূর্তে টিকিটের দাম অনেক বেড়ে যেতে পারে।

২- টিকিটের দাম তুলনা:
একই রুটে নানা ওয়েবসাইট বিমানের টিকিটের ভাড়া দেখে নিন। কোনও দিন দাম বেশি থাকলে অন্য দিনে কম দামে টিকিট পাওয়া যেতে পারে। তবে পরে টিকিটের দাম কমবেই, এমন নিশ্চয়তা নেই। উৎসবের সময় সিট দ্রুত শেষ হয়ে গেলে ভাড়া আরও বাড়তে পারে।

৩- যাত্রার দিন ও সময় বদলে দেখুন:
সম্ভব হলে যাত্রার তারিখ দু-একদিন পিছিয়ে দিন। সপ্তাহের মাঝামাঝি দিনে বা ভোরের বিমানে অনেক সময় কম ভাড়া পাওয়া যায়।

৪- অতিরিক্ত খরচ দেখে নিন:
বিমানের টিকিট কাটার আগে ব্যাঙ্কের ছাড় ও বিমান-হোটেলের একসঙ্গে বুকিংয়ের অফার দেখে নিতে পারেন। এতে কিছুটা টাকা বাঁচতে পারে। তবে অফার পাওয়ার জন্য কত টাকার টিকিট কাটতে হবে ও কোন কার্ড ব্যবহার করতে হবে, তা জেনে নিন।

ট্রেনের টিকিটের দাম কমানোর উপায়-

১- বুকিং শুরু হলেই টিকিট কাটুন-
ভারতীয় রেখে বেশিরভাগ ট্রেনে যাত্রার দিন বাদ দিয়ে ৬০ দিন আগে থেকে টিকিট বুক করা যায়। তাই বাড়ি যাওয়ার পরিকল্পনা থাকলে টিকিট বুকিংয়ের তারিখ আগে থেকেই জেনে রাখুন। বুকিং শুরু হয়ে গেলেই টিকিট কাটার চেষ্টা করুন।

২- অন্য ট্রেন ও স্টেশন খুঁজে দেখুন-
পছন্দের ট্রেনে টিকিট না পেলে একই রুটের অন্য ট্রেনগুলিতে খোঁজ করুন। কাছাকাছি অন্য স্টেশন থেকেও যাত্রা করা যায় কি না, তা দেখে নিতে পারেন। যেমন, দিল্লি থেকে হাওড়ার টিকিট না পেলে দিল্লি থেকে শিয়ালদহ বা কলকাতার টিকিট খুঁজে দেখুন।

৩- বিশেষ ট্রেন-
উৎসবের সময় যাত্রীদের ভিড় সামলাতে অনেক সময় বিশেষ ট্রেন চালায় ভারতীয় রেল। তাই রেলের সরকারি ওয়েবসাইট ও অনুমোদিত টিকিট বুকিংয়ের মাধ্যমগুলোতে নিয়মিত খোঁজ রাখুন।

৪- পেমেন্টের ছাড় দেখে নিন-
ট্রেনের টিকিট কাটার সময় ইউপিআই, ব্যাঙ্ক কার্ড বা ডিজিটাল ওয়ালেটের অফার থাকলে তা ব্যবহার করতে পারেন। এতে কিছুটা খরচ কমতে পারে।

বিমানে বা ট্রেনের টিকিট কম দামে পেতে আগে থেকে প্ল্যান করে রাখুন। বিভিন্ন দিনের ভাড়া তুলনা করুন ও প্রয়োজনে বিকল্প রুট বেছে নিন। টিকিট কাটার আগে সব খরচ সম্বন্ধে জেনে নিন। শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *