ফের অ্যামাজনে ছাঁটাই! কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে এক ধাক্কায় চাকরি হারা হলেন ২৫০ কর্মী - 24 Ghanta Bangla News
Home

ফের অ্যামাজনে ছাঁটাই! কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে এক ধাক্কায় চাকরি হারা হলেন ২৫০ কর্মী

Spread the love

কলকাতা: ফের অ্যামাজনে ফের ছাঁটাই। সংস্থার ডিভাইস বিভাগ থেকে বুধবার ২৫০ জন কর্মীকে কাজ থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিভাগেই কিন্ডল ই-রিডার এবং ইকো…

কলকাতা: ফের অ্যামাজনে ফের ছাঁটাই। সংস্থার ডিভাইস বিভাগ থেকে বুধবার ২৫০ জন কর্মীকে কাজ থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিভাগেই কিন্ডল ই-রিডার এবং ইকো স্মার্ট স্পিকারের মতো জনপ্রিয় পণ্য তৈরি হয়। সূত্রের খবর, ছাঁটাইয়ের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে সফ্‌টওয়্যার উন্নয়নের সঙ্গে যুক্ত কর্মীদের উপর।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বুধবার ভোরে ইমেল ও টেক্সট মেসেজের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মীদের ছাঁটাইয়ের কথা জানায় অ্যামাজন। সংস্থার ভাইস প্রেসিডেন্ট শেরি রবিনসনের পাঠানো একটি ইমেলে বলা হয়েছে, সংস্থার কাঠামো নিয়ে বিস্তারিত পর্যালোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অ্যামাজনের এক মুখপাত্র জানিয়েছেন, কাজের দক্ষতা বাড়ানো এবং সংস্থার পণ্য পরিকল্পনার সঙ্গে কর্মী কাঠামোর সামঞ্জস্য রাখতেই কিছু পদ তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও সংস্থা নিজে নির্দিষ্ট সংখ্যা জানায়নি, রয়টার্সের প্রতিবেদনে ২৫০ জনের চাকরি যাওয়ার কথা বলা হয়েছে।

ছাঁটাইয়ের মধ্যেই এআই-তে জোর

এই সিদ্ধান্তের এক দিন আগে সফ্‌টওয়্যার উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা নিয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগের নেতৃত্বের একটি সেপ্টেম্বরের মেমো প্রকাশ্যে আসে। সেখানে কর্মীদের এআই-নির্ভর পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। প্রযুক্তির এই বদলের সঙ্গে তাল না মেলালে পিছিয়ে পড়ার আশঙ্কাও তুলে ধরা হয়েছে ওই বার্তায়।

তাৎপর্যপূর্ণ ভাবে, ছাঁটাইয়ের দিনই অ্যামাজন অ্যালেক্সা-চালিত পাঁচটি নতুন ডিভাইসের ঘোষণা করে। তার মধ্যে রয়েছে নতুন নকশার ইকো শো ১৬, অ্যালেক্সা ফটো ফ্রেম এবং ইকো টাইম বেডসাইড ক্লক। এই পণ্যগুলি সংস্থার ডিভাইস বিভাগেরই তৈরি।

একের পর এক কর্মী ছাঁটাই

চলতি মাসের গোড়ায় অ্যামাজনের মূল খুচরো ব্যবসা বিভাগে প্রায় ১,০০০টি পদ কমানোর সিদ্ধান্তের কথা জানা যায়। তার আগে গত বছরের অক্টোবরে ১৪,০০০ কর্মী ছাঁটাইয়ের পর জানুয়ারিতে আরও ১৬,০০০ পদ তুলে দেওয়ার ঘোষণা করেছিল সংস্থা।

অন্য দিকে, এআই পরিকাঠামোয় বিপুল বিনিয়োগের পরিকল্পনা করছে অ্যামাজন। চলতি বছরে এই খাতে সংস্থার বিনিয়োগ ২২০ বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে বলে আশা করা হচ্ছে। Layoffs.fyi-র তথ্য অনুযায়ী, চলতি বছরেই প্রযুক্তি শিল্পে ১ লক্ষ ৩৫ হাজারেরও বেশি চাকরি কমেছে। ড্রপবক্স বিশ্বজুড়ে কর্মীসংখ্যার ৯ শতাংশ ছাঁটাইয়ের কথা জানিয়েছে। মাইক্রোসফ্‌টও প্রায় ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় সংস্থা ছাড়ার সুযোগ দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাংলায় নয়া পাওয়ার প্ল্যান্টের পরিকল্পনায় ৮০ হাজার কোটি বিনিয়োগের পরিকল্পনা বেদান্ত গোষ্ঠীর

আইটি ও ম্যানুফ্যাকচারিংয়ে ভর করে কলকাতার অফিস বাজারে বড় উত্থান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *