প্রেমের সম্পর্কের জেরে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ, তদন্তে পুলিশ - 24 Ghanta Bangla News
Home

প্রেমের সম্পর্কের জেরে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ, তদন্তে পুলিশ

Spread the love

জানা গিয়েছে, মঙ্গলবার মোটরসাইকেলে করে কাজের উদ্দেশে বাড়ি থেকে বেরিয়েছিলেন রণজিৎজি। পরের দিন তাঁর বাড়ির লোকজন জানতে পারেন যে থাঙ্গানা গ্রামের একটি তরুণীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। সেখানেই তাঁকে ধরে ফেলে ওই তরুণীর পরিবারের লোকজন। এই খবর পাওয়ার পরেই কয়েকজন আত্মীয়কে নিয়ে থাঙ্গানা গ্রামে যান ওই যুবকের বাবা চতুরজি বাদসাংজি ঠাকোর (Chaturji Badsangji Thakor)। সেখানে গিয়েই একটি তেঁতুল গাছের নীচে লোহার খাটের উপর রণজিৎজির দেহ পড়ে থাকতে দেখেন তাঁরা। ওই তরুণীর বাড়ির সামনে দেহটি কম্বল জাতীয় জিনিসে ঢাকা ছিল। ওই যুবকের পিঠ, ঘাড় ও হাঁটু-সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন এবং কালশিটে দাগও দেখতে পান তাঁরা। তাঁদের অভিযোগ, তেঁতুল গাছে বেঁধে বেধড়ক মারধর করা হয় রণজিৎজিকে। এই কারণেই মৃত্যু হয় তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *