কার ভুল! জোড়া ট্রেনের সংঘর্ষে স্পেনে মৃত ৬৪, জখম শতাধিক
সরকারি সূত্র থেকে জানানো হয়েছে, স্পেনের ট্রেন চলাচলের নিরপাত্তা ব্যবস্থা স্বয়ংক্রিয়। কিন্তু কোনও কারণে সেই স্বয়ংক্রিয় ব্যবস্থা অচল হলে তখন গোটা ব্যবস্থাটাই ম্যানুয়াল মোডে চলে যায়। জানা গিয়েছে, কোনও কারণে স্বয়ংক্রিয় ব্যবস্থা খারাপ হওয়ার জন্য ট্রেনগুলি থেমে গিয়েছিল। কিন্তু ম্যানুয়াল মোডের মাধ্যমে ট্রেন ফের চলতে শুরু করে। আর সেই সময়েই কোনও একটা সাংঘাতিক ত্রুটি ঘটে যায়। ত্রুটির হদিশ পেতে তদন্ত চলছে। সঠিক কারণ সরকারি ভাবে ঘোষণা করা হয়নি।