Train Accident: মুখোমুখি দুই হাইস্পিড ট্রেনের ভয়ঙ্কর সংঘর্ষ, মৃত অন্তত ৪৬, আহত ২০০ | Spain Train Accident: Two High Speed Train Collided in Spain, Several Dead, over 200 Injured - 24 Ghanta Bangla News
Home

Train Accident: মুখোমুখি দুই হাইস্পিড ট্রেনের ভয়ঙ্কর সংঘর্ষ, মৃত অন্তত ৪৬, আহত ২০০ | Spain Train Accident: Two High Speed Train Collided in Spain, Several Dead, over 200 Injured

Spread the love

দুর্ঘটনাগ্রস্থ দুটি ট্রেন।Image Credit: X

মাদ্রিদ: ভয়ঙ্কর দুর্ঘটনা। মুখোমুখি সংঘর্ষ দুটি হাইস্পিড ট্রেনের। দুর্ঘটনায় মৃত কমপক্ষে ৪৬ জন। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। আহত অন্তত ২০০ যাত্রী।

আজ, বুধবার সকাল ৯টা নাগাদ স্পেনের মাদ্রিদ-আন্দালুসিয়া রেলওয়ে লাইনে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। টলেডো প্রদেশের মোরা ও ওরগাজ় শহরের মাঝে এই দুর্ঘটনা ঘটে। রেনফে ও আইরো হাইস্পিড ট্রেনের মধ্যে দুর্ঘটনা ঘটে। মাদ্রিদ-সেভিলে রুটে চলে দুটি ট্রেনই। দুর্ঘটনার জেরে ট্রেনের দুটি কামরা ছিটকে লাইনচ্যুত হয়ে যায়। বাকি কামরাগুলিও লাইনচ্যুত হয়ে ঝুলতে থাকে। তবে কীভাবে দুর্ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি। প্রশাসন এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।  আপাতত রেল চলাচল বন্ধ আছে।

দুর্ঘটনার পরই ইমার্জেন্সি জারি করা হয়। দমকল ও মেডিক্যাল টিম দ্রুত দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়। আশেপাশের সমস্ত হাসপাতালেও অ্যালার্ট জারি করা হয়। জানা গিয়েছে, আইরো ট্রেনে শিশু সহ ১৪৭ জন যাত্রী ছিলেন। রেনফে হাই স্পিড ট্রেনে মোট ৩৯৭ জন যাত্রী ছিলেন। এখনও পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। বর্তমানে মাদ্রিদ-আন্দালুসিয়া হাই স্পিড করিডরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ় দুর্ঘটনায় শোক প্রকাশ করে জানিয়েছেন যে পরিবহন মন্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছেন। আঞ্চলিক প্রশাসন উদ্ধারকাজ চালাচ্ছে। এই দুর্ঘটনার নয় মাস আগে একই রেলওয়ে লাইনে হাইস্পিড ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়েছিল। জানুয়ারি মাসের ওই দুর্ঘটনাতেও ৪৬ জনের মৃত্যু হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *