সন্তান জন্মের পর ট্রোলিং নিয়ে সরব ক্যাটরিনা
সন্তান জন্ম দেওয়ার পর মহিলাদের দ্রুত আগের চেহারায় ফিরে আসার যে সামাজিক প্রত্যাশা, তা নিয়েও প্রশ্ন তুলেছেন ক্যাটরিনা। তাঁর কথায়, ‘বাউন্স ব্যাক’ কথাটির অর্থই বা কী? মাতৃত্ব তো জীবনের একটি নতুন অধ্যায়। যে অভিজ্ঞতা তাঁর দীর্ঘদিনের স্বপ্ন ছিল, সেই অভিজ্ঞতার পর কেন আবার আগের জায়গায় ফিরে যেতে চাইবেন তিনি?