Supreme Court: 'ফর্ম-৬, ৭, ৮ পরিবর্তন করতে পারে না কমিশন', SIR-এ যাদের নাম বাদ পড়েছে, তাদের নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের | Supreme Court Says Election Commission Can't Modify Form 6, 7 & 8, Asks Easy Process for Voters Whose Name Deleted - 24 Ghanta Bangla News
Home

Supreme Court: ‘ফর্ম-৬, ৭, ৮ পরিবর্তন করতে পারে না কমিশন’, SIR-এ যাদের নাম বাদ পড়েছে, তাদের নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের | Supreme Court Says Election Commission Can’t Modify Form 6, 7 & 8, Asks Easy Process for Voters Whose Name Deleted

Spread the love

নয়া দিল্লি: ফর্ম ৬, ৭ ও ৮- এ পরিবর্তন করতে পারে না নির্বাচন কমিশন। আজ এসআইআর নিয়ে একগুচ্ছ পিটিশনের শুনানিতে এ কথাই বলল সুপ্রিম কোর্ট। একইসঙ্গে শীর্ষ আদালত প্রশ্ন তুলল যাদের নাম ইতিমধ্যেই ভোটার তালিকায় ছিল, তাদের নাম পুনরায় ভোটার তালিকায় তোলার জন্য কেন ফর্ম ৬ পূরণ করতে বলা হচ্ছে? ফর্ম ৬ নতুন ভোটারদের নাম তোলার জন্য।

দিল্লিতে ভোটার তালিকায় নিবিড় পরিমার্জন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে একগুচ্ছ পিটিশন জমা পড়েছে। এ দিন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার বেঞ্চে এই পিটিশনগুলির শুনানি চলছিল। তাতেই বলা হয়, ফর্ম ৬, ফর্ম ৭ ও ফর্ম ৮-র একটি নির্দিষ্ট ফরম্যাট রয়েছে। এটি পরিবর্তন করা যায় না।

দিল্লিতে সামনে বিধানসভা নির্বাচন নেই। তবুও কেন নির্বাচন কমিশন ৩০ অক্টোবরের ডেডলাইন দিয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলে প্রধান বিচারপতির বেঞ্চ। বলা হয়, “ভোটার তালিকায় পুনরায় নাম তোলার জন্য কোনও কাট অফ ডেট সেট করবেন না।”

যারা বিভিন্ন কারণে এনুমারেশন ফর্ম জমা করতে পারছেন না বা পারেননি, সেই সকল ভোটারদের জন্য সহজ কোনও সমাধান খোঁজার নির্দেশও দেওয়া হয় নির্বাচন কমিশনকে। প্রধান বিচারপতির বেঞ্চ এ দিন বলে, যাদের আগে ভোটার তালিকায় নাম ছিল, কিন্তু এখন নেই, তাদের নতুন ভোটার হিসাবে চিহ্নিত না করে, তাদের জন্য নির্দিষ্ট সমাধান খোঁজা উচিত।

প্রধান বিচারপতি বলেন যে নির্বাচন কমিশনের ভোটারদের আবেদন জমা করার জন্য অপেক্ষা করা উচিত নয়, বরং তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করার, তাদের কাছে পৌঁছে যাওয়ার প্রচেষ্টা করা উচিত। নির্বাচন কমিশনকে ফর্ম-৬, ফর্ম ৭ ও ফর্ম ৮ গ্রহণের প্রক্রিয়া চালু রাখার পাশাপাশি সহজ পদ্ধতিও খোঁজার নির্দেশ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *