যে গ্রহাণু শেষ করেছিল ডাইনোসরদের, তা কি বদলে দিয়েছিল পিঁপড়েদের ভাগ্য?
আজ পৃথিবীতে পিঁপড়ের প্রজাতির সংখ্যা ১৫ হাজারেরও বেশি। ছোট্ট এই প্রাণীটি কী ভাবে এত বৈচিত্র্যময় হয়ে উঠল, তার উত্তর খুঁজতেই গবেষকরা পিঁপড়েদের ডিএনএ-র বিবর্তনের ইতিহাস খতিয়ে দেখেছেন। ১৬৩টি প্রজাতির জিনগত তথ্য তুলনা করে তাঁরা গত ১০ কোটি বছরে জাম্পিং জিনের পরিবর্তন ও সক্রিয়তার ইতিহাস পুনর্গঠন করেছেন। এই গবেষণা থেকে বোঝা যাচ্ছে, ডিএনএ-র এমন কিছু অংশ, যাদের একসময় বিশেষ উপকারহীন বলে মনে করা হতো, তারাই বিবর্তনের বড় পরিবর্তনে ভূমিকা রাখতে পারে।