দীপাবলির আগে মোদী সরকারের বড় উপহার! ফের বাড়ল ডিএ - 24 Ghanta Bangla News
Home

দীপাবলির আগে মোদী সরকারের বড় উপহার! ফের বাড়ল ডিএ

Spread the love

নয়াদিল্লি: আলোর উৎসবের ঠিক প্রাক্কালে দেশের কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য সুখবর৷ বড়সড় আর্থিক ঘোষণা করল কেন্দ্র। বুধবার অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে কর্মচারীদের মহার্ঘ…

নয়াদিল্লি: আলোর উৎসবের ঠিক প্রাক্কালে দেশের কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য সুখবর৷ বড়সড় আর্থিক ঘোষণা করল কেন্দ্র। বুধবার অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) আরও ৩ শতাংশ বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে পূর্বের ৬০ শতাংশ থেকে বেড়ে মোট ডিএ-র পরিমাণ গিয়ে দাঁড়াল ৬৩ শতাংশে। চলতি বছরের জুলাই মাস থেকেই এই বর্ধিত হার কার্যকর হবে বলে জানানো হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই সিদ্ধান্ত ঘোষণা করে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা দেশের প্রায় ৪৮ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং ৬৮ লক্ষ পেনশনভোগীকে এই দীপাবলির উপহার দিয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়িত করতে সরকারের ওপর বার্ষিক প্রায় ১০,০১৬ কোটি টাকার অতিরিক্ত আর্থিক বোঝা পড়বে।

নিয়ম অনুযায়ী, মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রাখতে বছরে দু’বার, জানুয়ারি ও জুলাই মাসে ডিএ এবং ডিআর (DR) সংশোধন করে থাকে কেন্দ্র। এবারের এই ৩ শতাংশ বৃদ্ধির ফলে কর্মচারীরা জুলাই থেকে অক্টোবর-এই চার মাসের বকেয়া টাকা একসঙ্গে হাতে পাবেন। এই বকেয়া মহার্ঘ ভাতা এবং বর্ধিত ডিএ সরাসরি চলতি অক্টোবর মাসের বেতনের সঙ্গেই যুক্ত হয়ে কর্মচারীদের অ্যাকাউন্টে জমা হবে।

বেতন ও বকেয়ার সহজ হিসাব
ডিএ ৩ শতাংশ বৃদ্ধি পাওয়ায় মূল বেতনের ওপর ভিত্তি করে প্রতিটি স্তরের কর্মীরাই বাড়তি আর্থিক সুবিধা পেতে চলেছেন। এক নজরে দেখে নেওয়া যাক কার কত লাভ হচ্ছে:

১৮,০০০ টাকা বেসিক বেতন: যাঁদের মূল বেতন ১৮,০০০ টাকা, তাঁদের মাসিক মহার্ঘ ভাতা ৫৪০ টাকা করে বৃদ্ধি পাবে। এর সঙ্গে চার মাসের বকেয়া বাবদ অতিরিক্ত ২,১৬০ টাকা যুক্ত হবে।

৩০,০০০ টাকা বেসিক বেতন: এই বেতনের ক্ষেত্রে প্রতি মাসে ৯০০ টাকা করে ডিএ বাড়াবে। পাশাপাশি, অক্টোবর মাসের বেতনের সঙ্গে চার মাসের বকেয়া বাবদ আরও ৩,৬০০ টাকা যোগ হয়ে আসবে।

৫০,০০০ টাকা বেসিক বেতন: যাঁদের মূল বেতন ৫০,০০০ টাকা, তাঁরা প্রতি মাসে অতিরিক্ত ১,৫০০ টাকা ডিএ পাবেন এবং বকেয়া বাবদ এককালীন ৬,০০০ টাকা হাতে পাবেন।

মূল বেতন যত বেশি হবে, এই বৃদ্ধির জেরে পকেটে আসা অতিরিক্ত অর্থের পরিমাণও সেই অনুপাতে বৃদ্ধি পাবে। দীপাবলির মুখে সরকারের এই ঘোষণায় খুশির হাওয়া সরকারি কর্মচারী মহলে।

অর্ণবের তাণ্ডবের মাঝেই ফের দুর্যোগের ভ্রূকুটি বঙ্গোপসাগরে! জোড়া ঝড়ের আশঙ্কায় উৎকণ্ঠা

‘বয়স ৭৫, এখন বিশ্রামের সময়…’ মমতাকে আর ভোটে না দাঁড়ানোর পরামর্শ শুভেন্দুর

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *