‘এনকাউন্টার করা হতে পারে’, আশঙ্কা অভিযুক্তের
পুলিশের দাবি, অভিযুক্ত ঘনকান্ত আদতে ডিব্রুগড়ের বাসিন্দা হলেও, বর্তমানে গুয়াহাটির সাউকুচিতে থাকতেন। তিনি হেলেনা ভরালীর কাছ থেকে মাসিক ১.৮ লক্ষ টাকায় ৫ বছরের জন্য হোটেল লিজ়ে নিলেও এখনও টাকা দেননি। তাঁর দাবি ছিল, হোটেলের সংস্কার ও বিভিন্ন পরিকাঠামো নির্মাণে টাকা খরচ হয়েছে। হোটেলের লিজ় নবীকরণ, বকেয়া ভাড়া এবং বিদ্যুৎ বিল নিয়েও মতবিরোধ ছিল। সেই বিরোধ মেটাতেই গত রাতে হোটেলে আলোচনায় বসে দুই পক্ষ। ঘনকান্তের পরিবার দাবি করেছে, হেলেনারা ৭ জন মিলে ঘনকান্তকে মারধর করার চেষ্টা করায় আত্মরক্ষায় ঘনকান্ত গুলি চালান। তাতে নিহত হন হোটেলের মূল মালকিন হেলেনা (৫৮), তাঁর ছেলে দেবর্ষি ঈশান কাশ্যপ (৩৯), পুত্রবধূ রিণিকা কাশ্যপ (৩০), হেলেনার দাদা ভূদেব ভরালী (৬৫) এবং ভূদেবের সহকারী নারায়ণ দাস (৪৮)।