দিঘা স্টেশনে ঢোকার মুখে দাঁড়িয়ে তাম্রলিপ্ত এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা - 24 Ghanta Bangla News
Home

দিঘা স্টেশনে ঢোকার মুখে দাঁড়িয়ে তাম্রলিপ্ত এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

Spread the love

Big Breaking: দিঘা স্টেশনে ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল দিঘা-হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, দিঘা স্টেশনে ঢোকার ২ কিলোমিটার আগে ট্রেনটি দাঁড়িয়ে পড়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ট্রেনের পাওয়ার সাপ্লাইয়ে সমস্যার কারণে ট্রেনটি দাঁড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই রেল পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। হঠাৎ ট্রেন চলাচলে বিঘ্ন ঘটায় সমস্যায় পড়েছেন যাত্রীরা। অনেককেই রেলের তরফে টোটোয় করে দিঘায় পৌঁছে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে পরিষেবা চালু করার চেষ্টা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *