Mandarmani: অর্ণব-এর আবহেই মন্দারমণির উত্তাল সমুদ্রে ঘটে গেল বিপদ | Before cyclone Arnab hits 3 tourists drowned in Mandarmani sea - 24 Ghanta Bangla News
Home

Mandarmani: অর্ণব-এর আবহেই মন্দারমণির উত্তাল সমুদ্রে ঘটে গেল বিপদ | Before cyclone Arnab hits 3 tourists drowned in Mandarmani sea

Spread the love

মন্দারমণি: অর্ণবের আশঙ্কায় ঘুম উড়েছে উপকূলের বাসিন্দাদের। কোথাও বাঁধ ভাঙার আশঙ্কা, কোথাও বন্যার আতঙ্ক। বাংলার উপকূলের এলাকাগুলোতে ঝড়-বৃষ্টির ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এরই মধ্যে মন্দারমণিতে (Mandarmani) ঘটে গেল দুর্ঘটনা। তলিয়ে গেলেন তিন পর্যটক। মৃত্যু হয়েছে একজনের। বাকি দুজনকে উদ্ধার করা হয়েছে।

জানা গিয়েছে, রামনগর থানার অন্তর্গত কয়েকজন লোক তাজপুরের মল্লিকা বিচ সংলগ্ন এলাকায় বনভোজন করতে যান। তাঁদের মধ্যে তিনজন সমুদ্রে স্নান করতে নামেন। বিপদ বুঝে কর্তব্যরত নুলিয়ারা তাঁদের সমুদ্র থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান।

কিন্তু কিছুক্ষণ পর ওই যুবকরা নুলিয়াদের নজর এড়িয়ে ফের সমুদ্রে স্নান করতে নামেন। সেইসময় তাঁরা সমুদ্রে তলিয়ে যেতে থাকেন। দেখতে পেয়ে আবার ছুটে যান নুলিয়ারা। স্থানীয় লোকজনের সাহায্যে তাঁদের উদ্ধার করা হয়। তাঁদের স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হলে গোবিন্দ পন্ডা নামে ১৮ বছরের যুবকের মৃত্যু হয়। সবুজ বরণ সাউ নামে আর এক যুবককে অসুস্থ অবস্থায় কাঁথি হাসপাতালে রেফার করা হয়েছে। সুস্থ রয়েছে আর এক পর্যটক বিকাশচন্দ্র জানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *