ফোনের ওপারে পরিচিত স্বর! উঁকি মারছে AI ক্লোনিংয়ের বিপদ?
কী ভাবে প্রতারণার ফাঁদ পাতেন সাইবার অপরাধীরা?
AI ব্যবহার করে পরিচিত মানুষের কণ্ঠস্বর নকল করে ফোন করেন প্রতারকেরা। দুর্ঘটনা, হাসপাতালের জরুরি পরিস্থিতি বা পুলিশের মামলার মতো নানা বিপদের গল্প শোনানো হয়। দ্রুত টাকা পাঠানোর জন্য চাপ দেওয়া হয়, যাতে যাচাই করার সুযোগ না থাকে। সামাজিক মাধ্যমের ভিডিয়ো, রিল বা প্রকাশ্যে থাকা অডিয়ো থেকেও কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে তা নকল করা হতে পারে।
কী ভাবে চিনবেন ভুয়ো ফোন?
পরিচিত কণ্ঠস্বর শুনেই কাউকে বিশ্বাস করবেন না। আচমকা টাকা চাওয়া হলে কিছুক্ষণ সময় নিন। ফোন কেটে পরিচিত ব্যক্তির সেভ করা নম্বরে নিজে ফোন করে ঘটনার সত্যতা যাচাই করুন। প্রয়োজনে এমন কোনও ব্যক্তিগত প্রশ্ন করুন, যার উত্তর শুধু আসল মানুষটিই জানেন। পরিবারের সদস্যদের মধ্যে আগে থেকেই একটি গোপন কোডও ঠিক করে রাখা যেতে পারে।