ঘূর্ণিঝড় অর্ণবের জেরে প্রতিকূল আবহাওয়া। পরিস্থিতির কথা মাথায় রেখে ওডিশার চিল্কা হ্রদের একটি দ্বীপে অবস্থিত কালিজাই মন্দির আপাতত ভক্তদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে মন্দিরে যাতায়াতের জন্য নৌকা চলাচল।