৬ রাশির অর্থলাভ ও Career Growth-এর যোগ। Ei Samay
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, বুধকে বুদ্ধি, বাকশক্তি, যোগাযোগ, শিক্ষা ও ব্যবসার কারক গ্রহ বলে মনে করা হয়। বর্তমানে বুধ তুলা রাশিতে বক্রী অবস্থায় রয়েছে। জ্যোতিষীয় গণনা অনুযায়ী, ২ ডিসেম্বর পর্যন্ত এই রাশিতেই থাকবে বুধ। ফলে আগামী ৩৭ দিন ছ’টি রাশির জাতকদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে এই বক্রী দশা। এই সময়ে চাকরিতে উন্নতি, আয় বৃদ্ধির সুযোগ, ব্যবসার সম্প্রসারণ এবং আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনাও রয়েছে বলে মনে করা হয়। কারা লাভবান হবেন?