অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হল ‘অর্ণব’, বাতিল বহু ট্রেন! চার রাজ্যে চরম সতর্কতা - 24 Ghanta Bangla News
Home

অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হল ‘অর্ণব’, বাতিল বহু ট্রেন! চার রাজ্যে চরম সতর্কতা

Spread the love

কলকাতা: শক্তি বাড়িয়ে আরও মারাত্মক রূপ ধারণ করেছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত এই সাইক্লোনটি বর্তমানে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোচ্ছে। আগামী ২৮ অক্টোবর…

কলকাতা: শক্তি বাড়িয়ে আরও মারাত্মক রূপ ধারণ করেছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত এই সাইক্লোনটি বর্তমানে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোচ্ছে। আগামী ২৮ অক্টোবর এটি অন্ধ্র উপকূলে আছড়ে পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সম্ভাব্য এই দুর্যোগ মোকাবিলায় অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তেলঙ্গানা, ছত্তীসগঢ় এবং পুদুচেরি, এই চার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সোমবারই সতর্কতা জারি করেছে কেন্দ্র। অন্যদিকে, ঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে রেল ও জনজীবনেও।

ঘূর্ণিঝড়ের জেরে ব্যাহত হয়েছে ট্রেন পরিষেবা। ২৭ ও অর্থাৎ আজ এবং আগামী ২৮ অক্টোবর মিলিয়ে মোট ৫৩টি ট্রেন বাতিল করা হয়েছে। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া, রাজামুন্দ্রি, বিশাখাপত্তনম, কাকিনাড়া ও গুন্টুর রুটের একাধিক ট্রেন চলাচলের ক্ষেত্রে এই বাতিলের প্রভাব পড়েছে।

পাশাপাশি, কলকাতার ক্ষেত্রেও ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে। গত ২৭ অক্টোবরের বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৪টি ট্রেন বাতিল করা হয়েছে:
১. ১৮১০৭ রাউরকেলা–জগদলপুর এক্সপ্রেস: ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত বাতিল।
২. ১৮১০৮ জগদলপুর–রাউরকেলা এক্সপ্রেস: ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত বাতিল।
৩. ১৮০০৫ হাওড়া–জগদলপুর এক্সপ্রেস: ২৭ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত বাতিল।
৪. ১৮০০৬ জগদলপুর–হাওড়া এক্সপ্রেস: ২৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বাতিল।

কেন্দ্রীয় পর্যালোচনা ও উদ্ধারকারী বাহিনীর প্রস্তুতি

ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি এড়াতে এবং সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখতে ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি (NCMC)-র উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ক্যাবিনেট সচিব টিভি সোমনাথনের সভাপতিত্বে হওয়া এই বৈঠকে বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি পর্যালোচনা করা হয়। অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF)-র দল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, সেনা, নৌসেনা, বায়ুসেনা এবং উপকূলরক্ষী বাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে। ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু প্রশাসনিক আধিকারিকদের ২৪ ঘণ্টা সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। ওড়িশার দক্ষিণের ছ’টি জেলা, গঞ্জাম, গজপতি, রায়গড়া, মালকানগিরি, কোরাপুট এবং নবরংপুরকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে আট জন মন্ত্রীকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।

বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

ঘর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রত্যক্ষ প্রভাবে পশ্চিমবঙ্গেও আবহাওয়া বদলের পূর্বাভাস রয়েছে। আগামী ২৮ থেকে ৩০ অক্টোবরের মধ্যে রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া কলকাতা, হাওড়া ও হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকায় দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩৫ থেকে ৫৫ কিলোমিটারে পৌঁছে যেতে পারে।

২৯ ও ৩০ অক্টোবর দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমনকি দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় ধসের সতর্কতাও জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ উপকূলে ২৬ অক্টোবর থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।

 

‘সম্পত্তি ও লিজ নিয়ে বিবাদ…’ গুয়াহাটির হোটেলে লিজহোল্ডারের গুলিতে নিহত মালিক সহ ৫

যুদ্ধের অশনি সংকেত! প্রতিরক্ষা খাতে ২.১২ লক্ষ কোটি অনুমোদন মোদী সরকারের

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *