শুবমান গিল আর শ্রেয়স আইয়ারকে খুশি করার চেষ্টা রোহিত শর্মার, নেপথ্যে কোন অঙ্ক?
গিল ও শ্রেয়সকে নিয়ে কী বললেন রোহিত?
অনুষ্ঠানে রোহিতের সঙ্গে একটি মজার খেলা খেলতে চান অভিনেতা করণ ওয়াহি। তিনি জানতে চান, জরুরি প্রয়োজনে ফোন করতে হলে শুবমান গিল না শ্রেয়স আইয়ার— কাকে ফোন করবেন রোহিত? তাঁর উত্তর শুনে হেসে ওঠেন উপস্থিত সবাই। রোহিত বলেন, ‘দু’জনকেই আমার দরকার। এখন দু’জনেই ভারতের অধিনায়ক। শুবমান এই মুহূর্তে আমার অধিনায়ক। আমি ২০২৭ সালের বিশ্বকাপ খেলতে চাই, তাই ওকে খুশি রাখতে হবে। আবার ২০২৭ সালের বিশ্বকাপের পর টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চাইলে শ্রেয়সকেও খুশি রাখতে হবে। তাই দু’জনকেই আমার প্রয়োজন!’
রোহিতের এই মন্তব্য যে নিছকই মজার ছলে করা, তা স্পষ্ট। তবে তাঁর কথায় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যদিও এই ফরম্যাটে অবসর ভেঙে ফেরার কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি তিনি।