নিজের হাতে গড়া সাম্রাজ্যেই রক্তাক্ত পরিণতি, গুয়াহাটির হোটেল কাণ্ডে নিহত হেলেনা কে? - 24 Ghanta Bangla News
Home

নিজের হাতে গড়া সাম্রাজ্যেই রক্তাক্ত পরিণতি, গুয়াহাটির হোটেল কাণ্ডে নিহত হেলেনা কে?

Spread the love

সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই গুয়াহাটির হোটেলে গুলি চলেছে। তাতেই নিহত হন হোটেলের মালিক হেলেনা ঘরালি-সহ ৬ জনের। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কয়েক মাস আগে হেলেনা হোটেলটি লিজ়ে দিয়েছিলেন জনৈক ঘনকান্ত গগৈকে। লিজ়ের সেই চুক্তি নিয়ে বিবাদের জেরে সেই ঘনকান্তই সোমবার রাতে হোটেল বিলাসের রিসেপশনে গুলি চালান। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে জেরা করা হচ্ছে বলে খবর পুলিশ সূত্রে।

হোটেল বিলাসের মালিক ছিলেন হেলেনার বাবা ধ্রুব ঘরালি। তিনি বরপেটা জেলার ইচ্ছাপুরহাটির নামকরা ব্যবসায়ী। মূলত গাড়ির ব্যবসা ছিল তাঁর। সিনেমাপ্রেমী ধ্রুব এককালে বলিউড অভিনেত্রী হেলেনের নামের সঙ্গে সাযুজ্য রেখে মেয়ের নাম হেলেনা রেখেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *