BJP vs TMC: 'সন্দেশখালির মতো করে দেব', মহিলাদের অভিযোগ এই ভাষাতেই হুমকি! শুনে সুজাতার দাবি সব 'হাস্যকর' - Bengali News | Lok Sabha Election 2024 BJP vs TMC Bishnupur Lok Sabha Seat Sujata Mondal reaction - 24 Ghanta Bangla News
Home

BJP vs TMC: ‘সন্দেশখালির মতো করে দেব’, মহিলাদের অভিযোগ এই ভাষাতেই হুমকি! শুনে সুজাতার দাবি সব ‘হাস্যকর’ – Bengali News | Lok Sabha Election 2024 BJP vs TMC Bishnupur Lok Sabha Seat Sujata Mondal reaction

Spread the love

খণ্ডঘোষ: ভোট চলাকালীন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত খণ্ডঘোষ বিধানসভায় বিজেপি সমর্থকদের হুমকি দেওয়ার অভিযোগ। ঘটনাটি ঘটেছে খণ্ডঘোষের শাঁকারি উত্তরপাড়া স্কুলের ১৫৫ নম্বর বুথ এলাকায়। স্থানীয় বিজেপি সমর্থকদের অভিযোগ, আজ দুপুরের দিকে তিনটি বাইক নিয়ে তৃণমূলের সমর্থকরা এসে হুমকি দিয়ে গিয়েছে। এলাকার বিজেপি বুথ সভাপতিকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। বুথ সভাপতির স্ত্রীর দাবি, ‘আমাকে নিয়ে নোংরা নোংরা ভাষা ব্যবহার করছে। বলছে, সন্দেশখালির মতো করে দেব। ওরা তৃণমূল করে। বলেছে, আমাকে তুলে নিয়ে যাবে। আমার স্বামীকে কুচি কুচি করে কাটবে।’

শুধু তাই নয়, এলাকায় কয়েকজন বিজেপি সমর্থককে মারধর করা হয়েছে বলেও অভিযোগ। বিজেপির বুথ সভাপতির স্ত্রীর অভিযোগ, বাইকে চেপে যারা এসেছিল, সকলেই মদ্যপ অবস্থায় ছিল। অভিযোগ তোলা হচ্ছে, তাঁরা বিজেপি করেন বলেই হুমকি দেওয়া হয়েছে। এই বিষয়ে খণ্ডঘোষ বিধানসভা এলাকায় বিজেপির কনভেনার অরূপ ভট্টাচার্যর দাবি, বিষয়টি নিয়ে তারা ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে জানিয়েছেন। তাঁর বক্তব্য, ‘এই বুথে যাতে বিজেপিকে আটকানো যায়, সেই জন্যই এই হুমকি দেওয়া হয়েছে।’

যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল শিবির। শাঁকারি গ্রামের এই গোলমালের অভিযোগ প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে। এই বিষয়ে সরাসরি কোনও উত্তর না করলেও তিনি বলেন, ‘মোটরসাইকেল নিয়ে কি গ্রামবাসীরা বের হতে পারবেন না? তৃণমূল কংগ্রেস চালান বলে কি তাঁর মোটর সাইকেল চালানোর অধিকার নেই? সন্দেশখালির প্রসঙ্গে বিষ্ণুপুর লোকসভায় কোনও গুরুত্ব নেই। এটা প্রমাণ হয়ে গিয়েছে, সেটা বিজেপির নাটক ছিল।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *