নিউজিল্যান্ডে অভিষেক-বৈভবের 'অর্ণব' তান্ডবে সিরিজ পকেটে পুরল ভারত - 24 Ghanta Bangla News
Home

নিউজিল্যান্ডে অভিষেক-বৈভবের ‘অর্ণব’ তান্ডবে সিরিজ পকেটে পুরল ভারত

Spread the love

নিউজিল্যান্ডের মাটিতে আজ যেন নেমে এল এক টুকরো ঝড়। (India vs New Zealand)সেই ঘূর্ণিতেই কার্যত উড়ে গেলেন কিউই বোলাররা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি ২০ তে…

নিউজিল্যান্ডের মাটিতে আজ যেন নেমে এল এক টুকরো ঝড়। (India vs New Zealand)সেই ঘূর্ণিতেই কার্যত উড়ে গেলেন কিউই বোলাররা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি ২০ তে জিতে সহজেই সিরিজ পকেটে পুরল ভারতীয় দল। প্রথমে ব্যাট করে ভারতকে ১৯৯ রানের লক্ষমাত্রা দেয় কিউইরা। তার জবাবে ব্যাট করতে নেমে অভিষেক শর্মা এবং বৈভব সূর্যবংশী পাওয়ার প্লেতেই দলকে ১০০ গন্ডি পার করে নিয়ে যান। অভিষেকের ১১৩ এবং বৈভবের ঝোড়ো ৪৫ র জবাবেই কার্যত শেষ হয় কিউইদের আশা।

প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ২০ ওভারে ৩ উইকেটে ১৯৮ রান তুলেছিল। ড্যারিল মিচেলের অপরাজিত ৮৯ রানের ইনিংস দলকে শক্তিশালী জায়গা দিয়েছিল। ভারতের সামনে লক্ষ্য ছিল ১৯৯ রান। অনেকেই ভেবেছিলেন ম্যাচটা শেষ করতে বেগ পেতে হতে পারে ভারতকে। কিন্তু ভারতীয় ওপেনাররা ম্যাচ শুরু হওয়ার পর থেকেই অন্যরকম গল্প লিখতে শুরু করলেন।

আরও দেখুনঃ সেনার ভুয়া ভিডিও পোস্ট বিতর্ক: কংগ্রেসের কাছে নিঃশর্ত ক্ষমার দাবি কিরেন রিজিজুর

অভিষেক শর্মা এবং বৈভব সূর্যবংশী পাওয়ার প্লেতেই দলকে ১০০ রানের গণ্ডি পার করে নিয়ে গেলেন। মাত্র পাঁচ ওভারে ১১৮ রান তুলে ফেলল ভারত, যা পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে পাওয়ার প্লের সর্বোচ্চ স্কোর। বৈভব ১৯ বলে ৪৫ রান করে আউট হন। (India vs New Zealand)তাঁর ইনিংসে ছিল চারটি চার ও চারটি ছক্কা। কিন্তু আসল ধ্বংসলীলা চালান অভিষেক শর্মা।

মাত্র ৩৮ বলে ১১৩ রানের ইনিংস খেলে অভিষেক নিজেই নিজের রেকর্ড ভেঙে দিলেন। নয়টি চার ও এগারোটি ছক্কা। স্ট্রাইক রেট প্রায় ৩০০। ৩৫ বলে সেঞ্চুরি পূর্ণ করে তিনি আরও দুই বলে দুটি বড় শট মারেন। কিউই বোলাররা কোনো জবাব দিতে পারেননি। কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, জ্যাকব ডাফি সবাইকেই আজ অভিষেকের রোষে পড়তে হয়েছে।

ভারত মাত্র ১৩.২ ওভারেই লক্ষ্য ছুঁয়ে ফেলে। ৪০ বল হাতে রেখে ছয় উইকেটে জয়। সিরিজ জয় নিশ্চিত হয়ে যায় এই ম্যাচেই। বাকি দুই ম্যাচ এখন শুধু আনুষ্ঠানিকতা। অভিষেকের এই ইনিংস তাঁর টি২০ আন্তর্জাতিক ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। একই সঙ্গে তিনি টি২০ ফরম্যাটে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় আরও উপরে উঠে গেছেন।

ম্যাচ শেষে ভারতীয় ড্রেসিং রুমে উচ্ছ্বাস দেখা গেছে। তরুণ বৈভব সূর্যবংশীর আক্রমণাত্মক ব্যাটিংও প্রশংসিত হয়েছে। দুই তরুণ ওপেনারের জুটি যেন নিউজিল্যান্ডের বোলিং আক্রমণকে পুরোপুরি ভেঙে দিয়েছে। পাওয়ার প্লেতেই ম্যাচ প্রায় শেষ হয়ে গিয়েছিল।

ভারতের এই জয় শুধু সিরিজ জয় নয়, বরং টি২০ ক্রিকেটের নতুন মানদণ্ড তৈরি করেছে। অভিষেক শর্মা এখন বিশ্ব ক্রিকেটের অন্যতম বিপজ্জনক ওপেনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর ব্যাটিংয়ে আছে সাহস, ক্লিয়ার ইনটেনশন এবং অসাধারণ হাতের কাজ। বৈভবের মতো তরুণ খেলোয়াড়রাও যে দলে জায়গা করে নিচ্ছেন, তা ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের জন্য সুখবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *