ওয়েলিংটনে অভিষেক-বৈভবের তাণ্ডব, মাত্র ৩৬ বলে ভাঙল তিনটি বিশ্বরেকর্ড
পাঁচ ওভারে ১০০, অভিষেক-বৈভবের ব্যাটে রেকর্ডের ঝড়
অভিষেক ও বৈভব প্রথম বল থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করতে শুরু করেন। রান তোলার গতি এতটাই বেশি ছিল যে, কিউয়ি বোলারদের কার্যত দিশাহারা দেখায়। মাত্র ২.২ ওভারেই ৫০ রানের জুটি গড়ে ফেলেন অভিষেক-বৈভব। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যে কোনও দলের পক্ষে এটাই দ্রুততম অর্ধশতরানের জুটি। কিন্তু সেখানেই থামেননি তাঁরা। পঞ্চাশের গণ্ডি পেরিয়ে পরের কয়েকটি ওভারেও একই গতিতে রান তুলতে থাকেন দুই ভারতীয় ব্যাটার। মাত্র পাঁচ ওভারেই ১০০ রান যোগ করে ফেলেন অভিষেক ও বৈভব। টি-টোয়েন্টি ক্রিকেটে এত কম সময়ে কোনও দলের ১০০ রান করার নজির নেই। অর্থাৎ, ম্যাচের শুরুতেই একের পর এক রেকর্ড ভেঙে নতুন ইতিহাস লিখলেন ভারতের দুই ওপেনার।
অভিষেকের ব্যাটিংয়ের সামনে কোনও পরিকল্পনাই কাজে আসছিল না নিউ জ়িল্যান্ডের বোলারদের। কখনও কভার দিয়ে, কখনও মিড উইকেটের উপর দিয়ে বল উড়িয়ে বাউন্ডারির বাইরে পাঠাচ্ছিলেন তিনি। বৈভবও পিছিয়ে ছিল না। সুযোগ পেলেই খেলছিল বড় শট। মাত্র কয়েক ওভারের মধ্যেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ভারতের হাতে চলে আসে। নিউ জ়িল্যান্ডের বোলারদের কাছে তখন একটাই প্রশ্ন— কী ভাবে থামানো যাবে এই দুই ব্যাটারকে?