টাইগারকে গুলি চালানোর আগে ইমরানের বাড়িতে রেকি
টাইগার শ্রফের বাড়ির সামনে গুলিচালনার ঘটনায় তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন তথ্য। এ বার মুম্বই পুলিশের তদন্তে উঠে এল অভিনেতা ইমরান হাশমির নামও। পুলিশের দাবি, টাইগারকে নিশানা করার আগে ইমরানের বাড়িও রেকি করার নির্দেশ দেওয়া হয়েছিল অভিযুক্তদের। কিন্তু স্থানীয় এলাকায় খোঁজখবর নিয়েও অভিনেতার বাড়ি খুঁজে পায়নি তারা। এর আগে সলমন খান ও আমির খানের বাড়িতেও নজরদারি চালানোর তথ্য সামনে এসেছিল।