আল সিব ম্যাচ থেকে পুরো পয়েন্ট পেতে চান হাবাস
সায়ন সেনগুপ্ত, কলকাতা: আজ ভারতীয় সময় রাত সাড়ে নটায় এএফসির পরবর্তী ম্যাচে নামবে ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal FC)। যেখানে তাদের লড়াই করতে হবে ওমানের শক্তিশালী…
সায়ন সেনগুপ্ত, কলকাতা: আজ ভারতীয় সময় রাত সাড়ে নটায় এএফসির পরবর্তী ম্যাচে নামবে ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal FC)। যেখানে তাদের লড়াই করতে হবে ওমানের শক্তিশালী ফুটবল ক্লাব আল সিবের বিরুদ্ধে। যেদিকে নজর রয়েছে সকল ফুটবলপ্রেমীদের। বলাবাহুল্য, যথেষ্ট দাপুটে ফুটবলের মধ্য দিয়েই এই টুর্নামেন্ট শুরু করেছিল মশাল ব্রিগেড। প্রথম অ্যাওয়ে ম্যাচেই তারা আটকে দিয়েছিল আল হুসেইন ফুটবল দলকে। একটা সময় সেই ম্যাচ থেকে পুরো পয়েন্ট পাওয়ার পরিস্থিতি তৈরি হলেও শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছিল দুই শিবিরকে।
তারপর দ্বিতীয় ম্যাচে আল শোর্টার বিরুদ্ধে এগিয়ে থেকেও ঘরের মাঠে শেষ পর্যন্ত পরাজিত হতে হয়েছিল ইস্টবেঙ্গল ফুটবল দলকে। যারফলে এএফসির এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি মশাল ব্রিগেড। সেই হতাশা কাটিয়ে আজ প্রথম জয় ছিনিয়ে নেওয়ার লড়াই লাল-হলুদের। সেক্ষেত্রে দলের আত্মবিশ্বাস যেমন বাড়বে, এএফসির টুর্নামেন্টে নিজেদের অবস্থান কিছুটা হলেও শক্ত থাকবে ময়দানের এই প্রধানের। সেইমতো নিজের একাদশ সাজাবেন কোচ আন্তোনিও লোপেজ হাবাস।
দলের হেডস্যারের কথায় এই ম্যাচের ফলাফলের মধ্য দিয়ে হয়তো স্পষ্ট হয়ে যাবে এএফসিতে ইস্টবেঙ্গলের অবস্থান। অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে এই ম্যাচ যে কতটা গুরুত্বপূর্ণ সেই ইঙ্গিত দিয়েছেন কোচ। পাশাপাশি রক্ষণভাগ নিয়ে ও হয়তো বিশেষ সাবধানতা বজায় রাখবেন তিনি।
Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.