লন্ডনের প্রবন্ধ প্রতিযোগিতায় সাফল্য পুরুলিয়ার আয়েশার
আয়েশার কথায়, ‘মৃত্যুর পরেও জীবন আছে বলে অনেকেই মনে করেন। কারণ, মৃত্যুর পরে বিভিন্ন দেশে শেষকৃত্য সম্পর্কিত অনুষ্ঠান বা রীতি তার পক্ষেই কথা বলে। আমি মনে করি, মৃত্যুর পরেও সেই মানুষটিকে সম্মান জানানো উচিত। অনেকেই পুনর্জন্মে বিশ্বাস করেন। সম্মানের বা শ্রদ্ধার সঙ্গেই শেষকৃত্য সম্পন্ন করা উচিত বলেই আমার মনে হয়েছে।’ স্কুলের শিক্ষিকা প্রিয়াঙ্কা ঘোষও ছাত্রীর এই কৃতিত্বে বেজায় গর্বিত। তিনি বলেন, ‘এর আগেও আমাদের স্কুলের পড়ুয়ারা আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরস্কার জিতেছে।’