Rail Minister on Kolkata metro: 'সেই সময় এসে এখানকার সন্দেশ খাবর', বেলেঘাটা থেকে IT সেন্টার পর্যন্ত মেট্রো চলা নিয়ে ভাল খবর দিলেন রেলমন্ত্রী | Railway minister announced that it center metro line to be built from beleghata - 24 Ghanta Bangla News
Home

Rail Minister on Kolkata metro: ‘সেই সময় এসে এখানকার সন্দেশ খাবর’, বেলেঘাটা থেকে IT সেন্টার পর্যন্ত মেট্রো চলা নিয়ে ভাল খবর দিলেন রেলমন্ত্রী | Railway minister announced that it center metro line to be built from beleghata

Spread the love

কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবImage Credit: Tv9 Bangla

কলকাতা: আর কয়েকদিন পর দীপাবলি। তার আগেই কেন্দ্রীয় রেলমন্ত্রী সুখবর দিয়েছেন। বাংলা নতুন ট্রেন পাচ্ছে আগেই জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তবে শুধু ট্রেন নয়, একই সঙ্গে কলকাতা মেট্রো নিয়েও বড় সুখবর দিলেন তিনি। বেলেঘাটা থেকে আইটি সেন্টার মেট্রো লাইন তৈরি। জানিয়ে দিলেন রেলমন্ত্রী (Rail Minister)।

বস্তুত, কলকাতা মেট্রো সূত্রে আগেই জানা গিয়েছে, বেলেঘাটা-আইটি সেন্টার অংশটি ৩২ কিলোমিটার দীর্ঘ কবি সুভাষ–জয় হিন্দ বিমানবন্দর মেট্রো করিডরের তৃতীয় পর্যায়ের অন্তর্গত। ২০১০ সালে এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছিল। মোট পাঁচটি পর্যায়ে করিডরটি নির্মাণের কাজ এগোচ্ছে। ইতিমধ্যেই এই করিডরের দুটি অংশে যাত্রী পরিষেবা চালু রয়েছে। কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় অংশে পরিষেবা চলছে, যার মধ্যে রয়েছে রুবি মোড়। পাশাপাশি হেমন্ত মুখোপাধ্যায়–বেলেঘাটা অংশেও মেট্রো পরিষেবা শুরু হয়েছে।

এবার বেলেঘাটা থেকে সল্টলেকের আইটি সেন্টার পর্যন্ত অংশে বৈদ্যুতিক কাজ শুরু হলে প্রকল্পটি আরও এক ধাপ এগিয়ে যাবে। এই অংশে পরিষেবা চালু হলে সল্টলেক সেক্টর-৫-এর আইটি হাবে কর্মরত মানুষদের যাতায়াতে অনেক সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

এ দিন, কলকাতা মেট্রোর প্রজেক্ট বেলেঘাটা থেকে আইটি সেক্টরের প্রজেক্ট শেষ হয়ে গিয়েছে। এই সাড়ে চার কিলোমিটারের রাস্তা গ্রিন লাইনে যুক্ত হচ্ছে। যেই এর ট্রায়াল শেষ হবে প্রধানমন্ত্রীকে বলব এর যাতে উদ্বোধন করে। এরপর শুভেন্দু অধিকারীর দিকে তাকিয়ে তিনি হাসিমুখে বলেন, “সেই সময় এসে শুভেন্দুদা আপনাদের এখানকার সন্দেশ খাব আর আপনার পাশে বসব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *