How to store mangoes: আম ফ্রিজে রাখছেন! জানেন কী কী ঘটে?
গরমকাল মানেই আমের মরসুম, তাই বাজার থেকে থলে ভর্তি করে প্রিয় ফলটি বাড়িতে কিনে না আনলে কি চলে? আবার বাড়ির গাছে আম ফললে তো কথাই নেই। ভ্যাপসা গরমের হাত থেকে ফলগুলিকে রক্ষা করতে অনেকেই বাজার থেকে ফিরেই সোজা ফ্রিজে ভরে রাখেন। কিন্তু এই ছোট ভুলের কারণেই ফলের আসল স্বাদ ও পুষ্টিগুণ চিরতরে নষ্ট হয়ে যেতে পারে। Gemini Ai
কাঁচা বা আধপাকা আম খুব তাড়াতাড়ি ঠান্ডা পরিবেশে রাখলে তা সতেজ থাকার বদলে উলটে খারাপ হয়ে যায়। আমের স্বাভাবিক পাক ধরার প্রক্রিয়াটি থমকে যায় এবং ফলের গঠন নষ্ট হতে শুরু করে। তাই ফল পুরোপুরি পেকে যাওয়ার আগে কখনও ফ্রিজে না রাখাই বুদ্ধিমানের কাজ। Gemini Ai
আম মূলত উষ্ণ আবহাওয়ার ফল, তাই ঘরের স্বাভাবিক তাপমাত্রাতেই এটি সবচেয়ে ভাল ভাবে পাকে। খুব তাড়াতাড়ি ঠান্ডা জায়গায় রেখে দিলে এই পাক ধরার প্রক্রিয়ার গতি অত্যন্ত ধীর হয়ে যায়। এর ফলে বাইরে থেকে ফলের খোসা হলুদ দেখালেও ভিতরে তা সম্পূর্ণ শক্ত থেকে যায়। Gemini Ai
ফলের বাইরের রং হলুদ দেখে অনেকেই প্রতারিত হন এবং কাটার পর দেখেন ভিতরে মিষ্টি ভাব একেবারেই নেই। এই কারণেই ফ্রিজে রাখা আধপাকা আমের স্বাদ অনেক সময় টক থেকে যায়। তাই বাজার থেকে কাঁচা আম কিনে আনার পর তা স্বাভাবিক তাপমাত্রায় বাইরে রাখাই শ্রেয়। Gemini Ai
আমের আসল মিষ্টি স্বাদ এবং মনমাতানো গন্ধ তৈরি হয় তা পাকার সময়। ফ্রিজে ঢুকিয়ে দিলে সেই স্বাভাবিক প্রক্রিয়াটি বাধা পায়। ফলস্বরূপ আমের আসল গন্ধ বা স্বাদ কোনওটিই ঠিকমতো বিকশিত হতে পারে না। Gemini Ai
শুধু স্বাদ বা গন্ধ নয়, ফ্রিজে রাখার ফলে ফলের ভেতরের মোলায়েম গঠনেও ব্যাপক প্রভাব পড়ে। যে নরম এবং রসালো আমটি খেতে আপনি পছন্দ করেন, তা আপনারই ভুলে দানাদার ও শক্ত হয়ে যেতে পারে। তাই ধৈর্য ধরে আমটিকে ঘরের উষ্ণতায় পেকে ওঠার সুযোগ দিতে হবে। Gemini Ai
আম যখন নরম হতে শুরু করবে এবং ডাঁটির কাছ থেকে একটি মিষ্টি গন্ধ বেরোবে, তখনই বুঝবেন তা পেকে গিয়েছে। হালকা চাপ দিয়ে ফলের গঠন নরম মনে হলে তবেই তা ফ্রিজে রাখার উপযুক্ত সময়। এই অবস্থায় বাইরে রেখে দিলে অতিরিক্ত পেকে গিয়ে ফলটি পচে যাওয়ার আশঙ্কা থাকে। Gemini Ai
সম্পূর্ণ ভাবে পেকে যাওয়া আম ফ্রিজে রাখলে তা বেশ কয়েক দিন পর্যন্ত সতেজ ও সুস্বাদু থাকে। তাই ফলের খোসার রং বদলালে এবং মিষ্টি গন্ধ পেলে তবেই সেগুলিকে নিশ্চিন্তে ফ্রিজে তুলে রাখুন। এই সহজ নিয়মটি মেনে চললেই আমের আসল স্বাদ উপভোগ করতে পারবেন। Gemini Ai







