পর পর দেহ ঢুকল গ্রামে, কান্নার রোল নদিয়ার চৌধুরীপাড়ায়
দুপুরের পর থেকেই বিপদের আঁচ পাচ্ছিল পরিবারগুলি। সন্ধের পরে খবর এল নদিয়ার কোতোয়ালি থানার চর শম্ভুনগর চৌধুরীপাড়ায়। তারাতলার বিপর্যয়ে মৃত্যু হয়েছে গ্রামের চন্দ্রমা চৌধুরী (৬০), রাহুল চৌধুরীর (১৭)। বাড়ি আলাদা, তবে পাড়া এক। খবর ছড়াতেই গ্রামের লোকেদের ভিড় দুই বাড়ির সামনে। রাতভর দুই পড়শির বাড়িতে থিক থিক করেছে লোক। বৃহস্পতিবার সকালে যখন চন্দ্রমা, রাহুলের দেহ এসে গ্রামে ঢুকল, কান্নার রোল। আছাড়িপিছাড়ি করে কাঁদছেন বাড়ির লোকেরা। কাঁদছেন প্রতিবেশীরাও।