ভালো ঘুম হতে গেলে শাকাহার করাই ভালো?
গবেষণাটিতে গুরুত্ব দেওয়া হয়েছে খাদ্যাভ্যাস, বিশেষত রাতের খাবার এবং ঘুমের অভিজ্ঞতায়। ১৩০ রকমের খাবার বিশ্লেষণ করার পর সেখান থেকে দেখা গিয়েছে, সারা দিনে মোট কতটা প্রোটিন খাওয়া হচ্ছে, তার উপর ঘুমের মান নির্ভর করে না। কিন্তু কোন ধরনের প্রোটিন খাওয়া হচ্ছে, তার উপর অনেকটাই নির্ভর করে। অর্থাৎ প্ল্যান্ট (উদ্ভিজ্জ) না অ্যানিম্যাল (প্রাণিজ)— কোন ধরনের প্রোটিন খাওয়া হচ্ছে, তার সঙ্গে রয়েছে ঘুমের গুণগত সম্পর্ক। গবেষকরা সিদ্ধান্তে পৌঁছেছেন, ভালো ঘুমের জন্য প্ল্যান্ট প্রোটিনই শ্রেয়।