Kaustav Bagchi on BJP: ‘BJP-র রাজ্য দফতরের সামনে গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালাব’, দলকেই আত্মহত্যা করার হুঁশিয়ারি কৌস্তভের? | MLA Kaustav Bagchi give threat that he will killed himself if two tmc leader join in bjp
ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচীImage Credit: Tv9 Bangla
কলকাতা: আত্মহত্যা করার হুঁশিয়ারি দিলেন বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী (Kaustav Bagchi)। বিজেপির রাজ্য দফতরের সামনে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করবেন বলে হুমকি দিয়েছেন তিনি। কেন বিধায়কের মুখে এমন কথা? কৌস্তভের দাবি তৃণমূল নেতা উত্তম দাস ও প্রশান্ত চৌধুরীকে যদি বিজেপিতে নেওয়া হয় তাহলে তিনি গায়ে কেরোসিন ঢেলে পুড়ে মরবেন।
ঠিক কী বলেছেন কৌস্তভ?
কৌস্তভ বলেন, “উত্তম দাস ও প্রশান্ত চৌধুরীকে আমাদের দলের লোকের সঙ্গে দেখে ব্যারাকপুরের মানুষ প্রতিক্রিয়া দিচ্ছেন। এটা ভালো ছবি হচ্ছে না। জনমানসে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আমি দলের কাছে হাতজোড় করে নিবেদন করব এই মানুষগুলোকে যেন না ভাবে যোগদান করানোর ক্ষেত্রে।” তিনি এও বলেছেন, “এই মানুষগুলো এখানে এলে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হবে। এর জন্য আমায় যদি আমাদের রাজ্য দফতরের সামনে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন জ্বালিয়ে দিতে হয় তাই করব। আমার রাজনৈতিক দৃঢ়তা নিয়ে জানি বাংলার মানুষের কোনও প্রশ্ন নেই। কারণ আমি সাড়ে তিন বছর মাথা কামিয়ে থেকেছি।”