জেন জ়ি আন্দোলনের জেরে ১৪ বছর পরে পালাবদল সার্বিয়ায়, নির্বাচনে হার প্রেসিডেন্ট ভুচিজের
এ বারের নির্বাচনে মূল লড়াই কার্যত SNS বনাম ‘স্টুডেন্টস লিস্ট’-এ পরিণত হয়েছিল। বিভিন্ন পেশার মানুষকে প্রার্থী করে ছাত্ররা নিজেদের আন্দোলনকে বৃহত্তর নাগরিক মঞ্চ হিসেবে তুলে ধরেন। প্রায় ৭০ শতাংশ ভোটদানের হারও নির্বাচনে মানুষের ব্যাপক অংশগ্রহণের ইঙ্গিত দিয়েছে।
নির্বাচনে বিপুল ব্যবধানে হার স্বীকার করে নিয়েছেন আলেকজ়ান্ডার ভুচিজ় নিজেও। তিনি বলেছেন, ‘আমরা যে ভোটে হেরেছি সেটা খুবই স্পষ্ট। জিতে গিয়েছে পড়ুয়াদের দল।’