FIFA U15 World Cup: হল না বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক, শেষ মুহূর্তে গ্রেনাডার কাছে ৩ গোল খেল ভারত | Bibiano Fernandes’ India Remain Unbeaten Despite Grenada Comeback In FIFA U15 World Cup Festival 2026
বাকু: এর আগে ২ ম্যাচ টানা জিতেছিল ভারত। ফলে অনেকেই আশা করেছিলেন, তৃতীয় ম্যাচ জিতে জয়ের হ্যাটট্রিক করবে ভারত। কিন্তু এমন হল না। ফিফা ফিফা অনুর্ধ্ব ১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল ২০২৬-এ তৃতীয় ম্যাচে গ্রেনাডার বিরুদ্ধে ৩-০ এগিয়ে থেকেও ৩-৩ ড্র করল বিবিয়ানো ফার্নান্দেজের বিরুদ্ধে। রবিবার, ২৫ অক্টোবর বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্সে এই ফল করল ভারত।
মেঘলা আবহাওয়াতে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করে টিম ইন্ডিয়া। গ্রেনাডাকে নিজেদের অর্ধেই আটকে রাখতে সক্ষম হয় ভারতের ফুটবলাররা। ম্যাচের ৩ মিনিটের মধ্যেই এগিয়ে যায় ভারত। ডানদিকের উইং থেকে নিবাস মেইতেইয়ের বাড়ানো থ্রু বল ধরে গ্রেনাডার গোলকিপারকে পরাস্ত করে বল জালে ঢোকান ম্যাকডনিশ নাংইরাংবাম। প্রথমার্ধে ভারতের আধিপত্য বজায় থাকে। ম্যাচের ১০ম মিনিটে ম্যাকডনিশের শট গোললাইন সেভ দেন গ্রেনাডা গোলকিপার। ১৭ মিনিটে পোস্টে বল মারেন লালরেমরুয়াতফেলা।
বিরতির পর মাঠে ফিরেই ব্যবধান বাড়ায় ভারত। ২২ মিনিটে আরও একটি চেষ্টা করেন ঋষড়ার সৌম্যজিৎ। এর কিছুক্ষন পরেই আরও একটি গোল করেন অধিনায়ক সি লালহমিংরুয়াইয়া। এর মিনিট সাতেক পরেই রোনানদেব আহেইবাম ব্যক্তিগত দক্ষতায় ৩-০ এগিয়ে দেন ভারতকে। কিন্তু ম্যাচের শেষ দিকে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ায় গ্রেনাডা। শেষ ৬ মিনিটে দুরন্ত কামব্যাক ঘটায় এই ক্যারিবীয় দেশটি। জয়ওয়ার্নি নোয়েল ও কাই উইলসনের গোলে ৩৩ মিনিটের মধ্যেই ৩-২ হয়ে দাঁড়ায় স্কোর। এরপর ৩৭ মিনিটে ফ্রি-কিক থেকে আসা বলে নিজের দ্বিতীয় গোল করে গ্রেনাডাকে ম্যাচে ফেরান নোয়েল। এর ফলে ৩-৩ গোলে শেষ হয় ম্যাচ।
দিনের প্রথম ম্যাচে ক্যামেরুনকে ২-১ গোলে হারিয়েছিল বিবিয়ানো ফার্নান্দেজের ছেলেরা। ফলে গ্রেনাডার বিরুদ্ধে ড্র করেও গ্ৰুপে অপরাজিত হয়ে গ্ৰুপ শীর্ষে ভারত। আজ, সোমবার আরও দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে ভারত। প্রথমে ভারতীয় সময় দুপুর ২টো ১৫ মিনিটে বাহরাইনের মুখোমুখি হবে তারা। এরপর রাত ৯টা নাগাদ ভারতের প্রতিপক্ষ সেনেগাল। ৫ ম্যাচে ভারতের পারফরম্যান্সের ভিত্তিতেই নির্ধারিত হবে দ্বিতীয় পর্বে তারা কোন স্তরে খেলবে। টুর্নামেন্টের সব ম্যাচ বিনামূল্যে লাইভ দেখা যাবে DAZN-এর ওয়েবসাইটে।