Erling Haaland: মাত্র ২৬-এই ইতিহাস স্পর্শ, ৪টি রেকর্ডে গিনিস বুকে নাম তুললেন আর্লিং হাল্যান্ড! | Erling Haaland Enters Guinness World Records With Multiple Football Milestones - 24 Ghanta Bangla News
Home

Erling Haaland: মাত্র ২৬-এই ইতিহাস স্পর্শ, ৪টি রেকর্ডে গিনিস বুকে নাম তুললেন আর্লিং হাল্যান্ড! | Erling Haaland Enters Guinness World Records With Multiple Football Milestones

Spread the love

ম্যানচেস্টার : ২০২৬ সালের বিশ্বকাপে স্বপ্নের ফর্মে ছিলেন নরওয়ের তারকা ফুটবলার আর্লিং হাল্যান্ড। ৬ ম্যাচে করেছেন ৭ গোল। এবার তাঁর বর্ণময় ফুটবল কেরিয়ারে জুড়ল আরও একটি পালক। ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকারকে সম্প্রতি চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড-এর স্বীকৃতি দেওয়া হল। ইংল্যান্ড ও ইউরোপে ধারাবাহিক গোল করার জন্য তাঁকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। মাত্র ২৬ বছর বয়সেই এই রেকর্ড ছুঁলেন হাল্যান্ড।

ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে মোট ৪টি রেকর্ড করেছেন তিনি। একদিকে তিনি যেমন ১০০টি প্রিমিয়ার লিগ গোল করার দ্রুততম রেকর্ড গড়েছেন, তেমনই প্রতিযোগিতার এক মরসুমে সর্বোচ্চ গোল করার রেকর্ডও তাঁর দখলেই।

হাল্যান্ডের রেকর্ডগুলি-

১) প্রিমিয়ার লিগে দ্রুততম ১০০ গোলের নজির- মাত্র ১১১টি ম্যাচ খেলে ১০০ গোল করে ফেলেছেন হাল্যান্ড।

২) এক মরসুমে প্রিমিয়ার লিগে সর্বাধিক গোল – ২০২২-২৩ মরসুমে ৩৬টি গোল করেছিলেন এই নরওয়ের তারকা ফুটবলার।

৩) সর্বোচ্চ গোলদাতা – উয়েফা নেশন্স লিগে ১৯টি গোল করে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি।

৪) মেসি ও আদ্রিয়ানোকে স্পর্শ – চ্যাম্পিয়ন্স লিগে আরবি লিপজিগের বিরুদ্ধে ৫টি গোল করেছিলেন হাল্যান্ড। এর ফলে লিও মেসি ও লুইজ আদ্রিয়ানোর রেকর্ড স্পর্শ করেছিলেন তিনি।

প্রিমিয়ার লিগে ১০০ গোলের মাইলস্টোনটি হাল্যান্ডের পারফরম্যান্সের সবচেয়ে বড় উদাহরণ। মাত্র ১১১টি ম্যাচেই ১০০ গোল পূর্ণ করেন তিনি। ২০২৫ সালের ২ ডিসেম্বর ফুলহ্যামের বিরুদ্ধে গোল করেন এই নজির গড়েন তিনি। তাঁর প্রথম প্রিমিয়ার লিগ মরসুমও তাঁর কেরিয়ারের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ২০২২-২৩ মরসুমে ৩৮ ম্যাচে ৩৬ গোল করেছিলেন তিনি। এর আগে মো সালাহ এক মরসুমে ৩২ গোল করেছিলেন। তারও আগে ৪২ ম্যাচের মরসুমে অ্যান্ডি কোল ও অ্যালান শিয়ারার ৩৪টি করে গোল করেছিলেন। এই পরিসংখ্যানই বুঝিয়ে দিচ্ছে, বরুসিয়া থেকে এসে কত জলদি ইংলিশ ফুটবলে নিজেকে মানিয়ে নিয়েছিলেন হাল্যান্ড। এমনকি তাঁর দেশের জার্সিতেও গোল করার ক্ষমতা প্রমাণ করে, ক্লাবের হয়ে গোল করার যে অসাধারণ ধারাবাহিকতা, সেটাই জাতীয় দলের জার্সিতেও ধরে রেখেছেন হাল্যান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *