Cyclone Arnab Update: সাগরে জন্মাল 'অর্ণব', জারি রেড অ্যালার্ট, বাংলায় এই জায়গাগুলোতেই সবথেকে বেশি বিপদ! | Cyclone Arnab Update: Cyclone Formed in Bay of Bengal, Red Alert Issued, These Parts of West Bengal to Receive Most Rainfall - 24 Ghanta Bangla News
Home

Cyclone Arnab Update: সাগরে জন্মাল ‘অর্ণব’, জারি রেড অ্যালার্ট, বাংলায় এই জায়গাগুলোতেই সবথেকে বেশি বিপদ! | Cyclone Arnab Update: Cyclone Formed in Bay of Bengal, Red Alert Issued, These Parts of West Bengal to Receive Most Rainfall

Spread the love

কলকাতা: সাগরে জন্ম নিল সে। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় দুর্যোগের প্রহর গুনছে দেশ। বছরের প্রথম ঘূর্ণিঝড়ের জন্ম নিল বঙ্গোপসাগরে। নিম্নচাপ শক্তি বাড়িয়ে ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ে (Cyclone) পরিণত হয়েছে। বুধবার অন্ধ্র প্রদেশ উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ (Cyclone Arnab)। আর তারপরই শুরু হবে তাণ্ডব। বাংলাও রক্ষা পাবে না। কী বলছে আবহাওয়া অফিস?

মৌসম ভবন জানিয়েছে, শক্তি বাড়িয়ে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বুধবার ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হবে অন্ধ্র-ওড়িশা উপকূলে। ল্যান্ডফলের সময় অন্ধ্রে ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিলোমিটার বেগের ঝড়ের সতর্কবার্তা জারি করা হয়েছে।

ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি প্রভাব পড়বে অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ ওড়িশায়। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে ১৫টিরও বেশি রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বুধবার ঝড়বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে পুরীতে। বুধবার ঝড়বৃষ্টির লাল সতর্কতা রয়েছে বিশাখাপত্তনমেও। এছাড়া সিকিম, নেপালে বৃষ্টির সঙ্গে প্রবল তুষারপাতেরও সতর্কতা জারি করা হয়েছে।

বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাব-

অক্টোবরে যে শুকনো আবহাওয়া ছিল, তাতে ছেদ পড়তে চলছে বাংলায়। ঘূর্ণিঝড় অর্ণবের পরোক্ষ প্রভাবে বৃষ্টি হবে বাংলাতেও। আগামিকাল, মঙ্গলবার থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে।

মৌসম ভবন জানিয়েছে, অন্ধ্র প্রদেশ থেকে ঘূর্ণিঝড়ের বাঁকেই বিপত্তি বেড়েছে বাংলার। বুধ-বৃহস্পতিবার উপকূলবর্তী জেলা ও পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার-শুক্রবার উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

কলকাতা ও লাগোয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ঘূর্ণিঝড়ের প্রভাবে। নিম্নচাপের জেরে বৃষ্টি, তার পাশাপাশি উপকূলে ঘণ্টায় সর্বোচ্চ ৫৫ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। কলকাতা ও অন্যান্য জেলায় ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার বেগে দমকা হাওয়া বইবে। আগামিকাল থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *