CSK-র সহকারী কোচ হচ্ছেন ইংল্যান্ডের প্রাক্তনী - 24 Ghanta Bangla News
Home

CSK-র সহকারী কোচ হচ্ছেন ইংল্যান্ডের প্রাক্তনী

Spread the love

২০২৭ সালের IPL-এর আগে কোচিং স্টাফে বড় বদল চেন্নাই সুপার কিংসের (CSK)। ধোনিদের সহকারী কোচ হিসেবে যোগ দিতে চলেছেন ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার গ্যারেথ ব্যাটি। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে প্রায় ৭০০-র বেশি ম্যাচ খেলে ১০০০-এর বেশি উইকেট এবং ১০ হাজার রান করেছিলেন তিনি। কাউন্টি ক্রিকেট টিম সারের সঙ্গে ২১ বছরের সম্পর্ক শেষ করে নতুন দায়িত্ব নিতে চলেছেন তিনি। ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত তাঁর কোচিংয়ে টানা তিন বার কাউন্টি চ্যাম্পিয়নশিপ জিতেছে সারে। এ বার IPL-এ CSK-কে ছন্দে ফেরানোর চ্যালেঞ্জ ব্যাটির সামনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *