মক্কায় বাংলাদেশি যুগলের চুম্বনের ভিডিয়ো তোলার অভিযোগ, সৌদির জেলে বন্দি মুর্শিদাবাদের যুবক
পুলিশ সূত্রে খবর, মুর্শিদাবাদের বলরামপুরে বাড়ি সাহাবুদ্দিন শেখের। কাজের সূত্রে আট বছর আগে সৌদি আরবে পাড়ি দিয়েছিলেন তিনি। তার পর থেকে সেখানেই আছেন। পরিযায়ী শ্রমিকের কাজ করে দিন কাটান। জানা গিয়েছে, ঘটনার দিন মক্কার মসজিদে সাফাইয়ের কাজ করছিলেন সাহাবুদ্দিন। তাঁর চোখের সামনেই ঘনিষ্ঠ হন ওই বাংলাদেশি যুবক। অভিযোগ, সেই সময়ে তাঁর মোবাইল ফোন নিয়ে মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন পাকিস্তানের এক ব্যক্তি। তার পরে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে দেন তিনি।