হড়পা বানের ক্ষত ভুলে বেতগাড়ায় সাড়ম্বরে লক্ষ্মীপুজো - 24 Ghanta Bangla News
Home

হড়পা বানের ক্ষত ভুলে বেতগাড়ায় সাড়ম্বরে লক্ষ্মীপুজো

Spread the love

প্রকৃতির রোষে বছরখানেক আগে ক্ষতিগ্রস্ত হয়েছিল অধিকাংশ বাড়িঘর। ফলে গৃহস্থের বাড়িতে পুজো হয়নি। গ্রামের একমাত্র বড় লক্ষ্মী মন্দিরেও হয়েছিল নিয়মরক্ষার আরাধনা। এ বার ছবিটা আলাদা। পূর্ণিমার সন্ধ্যায় প্রতিটি গৃহস্থের বাড়িতে জ্বলে উঠেছে কোজাগরীর আলো। নুনিয়ারবাড়ি-সহ পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারাও সামিল হয়েছেন উৎসবে। স্থানীয় বাসিন্দা সঙ্গীতা রায় বলেন, ‘গত বার লক্ষ্মীপুজোর বাজারও হয়ে গিয়েছিল। কিন্তু আগের সকালে ভয়াবহ হড়পা বানে আর পুজো সম্ভব হয়নি। এ বছর সেই আক্ষেপ পুষিয়ে নিয়েছি আনন্দ করে।’ আর এক বাসিন্দা অনিতা রায়ের কথায়, ‘লক্ষ্মীপুজোর আগেই চোখের জলে লক্ষ্মীকে বিদায় দিয়েছিলাম। এ বার সেই যন্ত্রণা ভুলে আরাধনায় মেতে উঠেছি।’ গ্রামের যুব মিলন সঙ্ঘের তিন দশকের পুরোনো পুজোও এ বার হচ্ছে সাড়ম্বরে। ছোট টিনের চালের মন্দিরে নতুন রূপে অধিষ্ঠিত হয়েছেন মা লক্ষ্মী। ধুমধাম করে আনা হয়েছে প্রতিমা। পুজোকে কেন্দ্র করে বসেছে মেলার দোকানপাট। উৎসবে যোগ দিয়েছেন পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দারাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *