LIC New Plan: মেগা প্ল্যান নিয়ে এসেছে এলআইসি, জেনে নিন বিস্তারিত – Bengali News | LIC starts New Plan LIC Index Plus know the details
নয়া দিল্লি: অর্থবর্ষের শেষে বড় প্ল্যান নিয়ে এসেছে দেশের সবচেয়ে বড় বিমা সংস্থা LIC। এই নতুন প্ল্যানের নাম LIC Index Plus। এই প্ল্যানটি বিপুল মুনাফা অর্জন করবে বলে আশাবাদী সংস্থা। এই প্ল্যানের বিশেষত্ব হল, এটি পলিসির সম্পূর্ণ মেয়াদের জন্য সঞ্চয়ের সঙ্গে জীবন বিমা কভারেজও দেবে। তবে এই প্ল্যান মোতাবেক, বিনিয়োগকারীদের নিয়মিত প্রিমিয়াম দিতে হবে। LIC-এর এই বিশেষ স্কিমের বিষয়েও আরও বিস্তারিত জেনে নিন।
লক ইন পিরিয়ড কত?
LIC Index Plus-এর লক-ইন পিরিয়ড হল ৫ বছর। অর্থাৎ ৫ বছরের আগে এটি তোলা যাবে না। ৫ বছর পর প্রয়োজনে নির্দিষ্ট শর্তসাপেক্ষে বিনিয়োগকারীরা পলিসিটি প্রত্যাহার করতে পারবেন।
এই খবরটিও পড়ুন
নিয়ম কী?
LIC Index Plus-এর জন্য, গ্রাহকের বয়স কমপক্ষে ৯০ দিন হতে হবে। তবে বিমার পরিমাণের উপর নির্ভর করে ৬০ বছর বয়স পর্যন্ত এই পলিসি করা যেতে পারে।
প্রিমিয়াম কত হবে?
LIC Index Plus-এর প্রিমিয়াম নির্ভর করে সেটা কত বছরের জন্য করা হচ্ছে তার উপর। সর্বাধিক ২৫ বছরের এবং সর্বনিম্ন ১০-১৫ বছরের জন্য এটি করা যেতে পারে। আপনি যদি বার্ষিক প্রিমিয়াম দেন, তাহলে আপনাকে ৩০ হাজার টাকা দিতে হবে। যাঁরা ৬ মাসে একবার পেমেন্ট করবেন তাঁদের ১৫,০০০ টাকা দিতে হবে। আর যাঁরা তিনমাস অন্তর পেমেন্ট দেবেন তাঁদের প্রিমিয়াম ৭,৫০০ এবং একটি মাসিক প্রিমিয়াম ২,৫০০ টাকা।