রাহুল গান্ধীর কনভয়ে ধাক্কা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে! কেমন আছেন কংগ্রেস সাংসদ? - 24 Ghanta Bangla News
Home

রাহুল গান্ধীর কনভয়ে ধাক্কা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে! কেমন আছেন কংগ্রেস সাংসদ?

Spread the love

নয়াদিল্লি/লখনউ: সুলতানপুরে একটি মানহানি মামলার শুনানিতে যোগ দিতে যাওয়ার পথে বড়সড় বিপত্তি। সোমবার সকালে উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে কংগ্রেস সাংসদ ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

নয়াদিল্লি/লখনউ: সুলতানপুরে একটি মানহানি মামলার শুনানিতে যোগ দিতে যাওয়ার পথে বড়সড় বিপত্তি। সোমবার সকালে উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে কংগ্রেস সাংসদ ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কনভয়ের কয়েকটি গাড়ি একে অপরের সঙ্গে ধাক্কা খায়। এই দুর্ঘটনায় বেশ কয়েকজন কংগ্রেস কর্মী এবং নিরাপত্তা কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে সুরক্ষিত রয়েছেন রাহুল গান্ধী।

পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে লখনউয়ের আমৌসি বিমানবন্দর থেকে সড়ক পথে সুলতানপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন রাহুল গান্ধী। কনভয়টি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের ৯১ কিলোমিটার মাইলফলকের কাছে পৌঁছালে হঠাৎই সামনের একটি বেসরকারি গাড়ি আচমকা ব্রেক কষে। এর ফলে পেছনের কনভয়ের গাড়িগুলি এবং একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনায় কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং কনভয়ে থাকা দলীয় কর্মী ও নিরাপত্তারক্ষীরা আহত হন। তবে প্রাথমিক ধাক্কা সামলে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা হয় এবং রাহুল গান্ধীর কনভয় নির্ধারিত আদালতের দিকে রওনা দেয়।

সুলতানপুরে মানহানি মামলার রায়

২০১৮ সালের কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে বেঙ্গালুরুর একটি র‍্যালিতে তৎকালীন বিজেপি সভাপতি অমিত শাহের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠে রাহুল গান্ধীর বিরুদ্ধে। সেই ঘটনায় সুলতানপুরের স্থানীয় বিজেপি নেতা বিজয় মিশ্র রাহুল গান্ধীর বিরুদ্ধে একটি মানহানি মামলা দায়ের করেছিলেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও শুনানির পর আজ সোমবার, ২৬ অক্টোবর সুলতানপুরের বিশেষ এমপি-এমএলএ আদালতে এই মামলার রায়দান করার কথা রয়েছে। এই মামলার শুনানিতে সশরীরে হাজির থাকতেই লখনউ থেকে সুলতানপুর যাচ্ছিলেন রাহুল গান্ধী। ঘটনার জেরে আদালতের চত্বর ও এর আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

মোদী রাজ্যে বিএসএফের অভিযানে ধৃত ৪ পাকিস্তানি মৎস্যজীবী! বাজেয়াপ্ত মাছ ধরার নৌকা

চিনের ৬০ হাজার মেগাওয়াটের বাঁধকে টক্কর! অরুণাচলে ১১,২০০ মেগাওয়াটের সিয়াং প্রকল্প ঘিরে তীব্র বিতর্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *