মণীশ শুক্লা খুনে অভিযুক্তদের সঙ্গে বিজেপি নেতাদের ছবি, অর্জুনকে নিশানা কৌস্তভের, হুঁশিয়ারিও
উত্তম দাস ও প্রশান্ত চৌধুরীর বিজেপিতে যোগদানের সম্ভাবনা নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন কৌস্তভ। তাঁর সাফ কথা, কোনও অবস্থাতেই ওই দু’জনকে দলে ঢুকতে দেবেন না। এর আগেও রাজনৈতিক অবস্থানের কারণে দীর্ঘদিন মাথা কামিয়ে রেখেছিলেন। প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ করার হুঁশিয়ারি দেন তিনি। কৌস্তভ বলেন, ‘আমি ওঁদের বিজেপিতে আসতে দেবো না। দেবো না, দেবো না। এর জন্য যদি বিজেপির সদর দপ্তরে গিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিতে হয়, তাই করব।’