পাঞ্জাবে গুলি লেগে ২ জনের মৃত্যু, নেপথ্য গ্যাং ওয়ার?
অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের হামলায় দুই ব্যক্তির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য পাঞ্জাবে। রবিবার ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের মোগার অঙ্গদপুরায়। এই ঘটনায় সাহিল জিন্দাল (৪০) এবং গগন জিন্দাল (৩০) নামে দু’জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও, আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। জানা গিয়েছে, একটি দোকানের সামনে বসে কথা বলছিলেন ওই পাঁচ জন। সেই সময়ে একদল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী একটি গাড়িতে চড়ে এসে আচমকাই তাঁদের উপরে গুলি চালান। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, পুরোনো কোনও গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই কাণ্ড ঘটানো হয়েছে।