শান্তি প্রতিষ্ঠার পথে বড় বাধা ‘বন্দুক সংস্কৃতি’, বেআইনি আগ্নেয়াস্ত্র সমর্পণ করার আহ্বান মণিপুরের মুখ্যমন্ত্রীর
তবে, রাজ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী। সেখানকার প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই তাঁদের সর্বোচ্চ অগ্রাধিকার বলেও জানিয়েছেন তিনি। রবিবার, সিআরপিএফের দখলে থাকা, কাংপোকপির সিনাই ক্যাম্প পরিদর্শন করেন মণিপুরের মুখ্যমন্ত্রী। ওই এলাকার বর্তমান পরিস্থিতিও খতিয়ে দেখেন তিনি।