পাঞ্জাবের এই ফুটবলারের দিকে নজর ছিল এক বিদেশি ক্লাবের - 24 Ghanta Bangla News
Home

পাঞ্জাবের এই ফুটবলারের দিকে নজর ছিল এক বিদেশি ক্লাবের

Spread the love

সায়ন সেনগুপ্ত, কলকাতা: তিন পয়েন্ট সংগ্রহের মধ্যে দিয়েই এবারের প্রথম ডিভিশন লিগ শুরু করেছিল পাঞ্জাব (Punjab FC)।‌ প্রথম ম্যাচেই তারা আটকে দিয়েছিল জগন্নাথের রাজ্যের ফুটবল…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: তিন পয়েন্ট সংগ্রহের মধ্যে দিয়েই এবারের প্রথম ডিভিশন লিগ শুরু করেছিল পাঞ্জাব (Punjab FC)।‌ প্রথম ম্যাচেই তারা আটকে দিয়েছিল জগন্নাথের রাজ্যের ফুটবল ক্লাব তথা ওডিশা এফসিকে। তারপর দ্বিতীয় ম্যাচে সেই ধারাবাহিকতা বজায় রাখার টার্গেট থাকলেও সেটা বজায় থাকেনি। নিজেদের ঘরের মাঠেই আটকে যেতে হয়েছিল দেশের বানিজ্য নগরীর ফুটবল ক্লাব মুম্বাই সিটি এফসির কাছে। অমীমাংসিত ফলাফলে শেষ হয়েছিল দেশের প্রথম ডিভিশন লিগের সেই গুরুত্বপূর্ণ ম্যাচ। তবে এবার নিজেদের ভুল ত্রুটি শুধরে নিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াই এই দলের কাছে।

সূচি অনুসারে রবিবার বিকেলে ইন্ডিয়ান সুপার লিগের পরবর্তী অ্যাওয়ে ম্যাচে নামছে পাঞ্জাব। যেখানে তাদের প্রতিপক্ষ রয়েছে টুর্নামেন্টের নতুন দল চার্চিল ব্রাদার্স। উল্লেখ্য, এবারের এই ফুটবল লিগে আসার পর প্রথম ম্যাচেই তারা পরাজিত করেছিল খেতাব জয়ী মুম্বাই সিটি এফসিকে। যেটা নিঃসন্দেহে বিরাট চমক ছিল সকলের কাছে। তারপর লাল-হলুদের কাছে আটকে যেতে হলেও এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট নিয়েই ছন্দে ফিরতে চাইবে চার্চিল ব্রাদার্স। অপরদিকে, মুম্বাই ম্যাচের পর চার্চিল ম্যাচ থেকে তিন পয়েন্ট সুনিশ্চিত করে পয়েন্ট টেবিলের উপরের দিকে ওঠার চ্যালেঞ্জ থাকবে পাঞ্জাবের।

তবে এসবের মাঝেই এবার উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত খবর পাঞ্জাব এফসির তরুণ ফরোয়ার্ড মহম্মদ সুহেইলকে। বছর কয়েক আগে পাঞ্জাব দলের যুব বিভাগ থেকে উঠে এসে সকলের নজর কেড়েছিলেন কেরালার এই ফুটবলার। পরবর্তীতে তার পারফরম্যান্সের দিকে নজর রেখে নাকি ক্রোয়েশিয়ার এক ফুটবল ক্লাব আগ্ৰহ প্রকাশ করলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। যতদূর জানা যায় চোট সমস্যার জন্যই মূলত তা সম্ভব হয়নি।

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *