এআই যুগেও অটুট ঐতিহ্য, ৮০-তে হাতে লেখা শারদীয়া
এই পত্রিকার মূল আকর্ষণ এর গৌরবময় ইতিহাস। কাজী নজরুল ইসলাম, কবি কালীদাস রায়, সুনীল গঙ্গোপাধ্যায়, সত্যজিৎ রায়, নবনীতা দেবসেন, সৌমিত্র চট্টোপাধ্যায় ও সত্য বন্দ্যোপাধ্যায়ের মতো কিংবদন্তি ব্যক্তিত্বদের লেখায় অতীতে সমৃদ্ধ হয়েছে ‘শারদীয় প্রভাত পত্রিকা’। সেই সব ঐতিহাসিক সংখ্যা এখনও সযত্নে সংরক্ষিত রয়েছে। বর্তমানেও খ্যাতিমান লেখকদের পাশাপাশি আনগুনা ও আশপাশের গ্রামের বহু উদীয়মান কবি ও সাহিত্যিকের লেখা সমান গুরুত্ব পায় এখানে।