Virat Kohli-Ponting: 'বিরাট কোহলিকে বাদ দেওয়ার কারণ খোঁজা হয়', বলছেন হতাশ রিকি পন্টিং - Bengali News | T20 World Cup: People in India try to find reason not to pick Kohli, he’s my first choice Ricky Ponting - 24 Ghanta Bangla News
Home

Virat Kohli-Ponting: ‘বিরাট কোহলিকে বাদ দেওয়ার কারণ খোঁজা হয়’, বলছেন হতাশ রিকি পন্টিং – Bengali News | T20 World Cup: People in India try to find reason not to pick Kohli, he’s my first choice Ricky Ponting

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ আরও একবার বিরাটের ব্যাটে দাপটের অপেক্ষায় বেঙ্গালুরু সমর্থকরা। আইপিএলের চলতি মরসুমে অনবদ্য ফর্মে বিরাট কোহলি। লিগ পর্বের ১৪ ইনিংসে করেছেন ৭০৮ রান। এর মধ্যে একটি সেঞ্চুরি এবং পাঁচটি হাফসেঞ্চুরি। অথচ আইপিএল শুরুর আগেই সমালোচনায় বিদ্ধ হয়েছিল বিরাট। তাঁকে টি-টোয়েন্টি বিশ্বকাপে নেওয়া উচিত নয়, এমন কথাও ওঠে। টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে রয়েছেন বিরাট কোহলি। আইপিএলে যে ফর্মে রয়েছেন, তাতে সকলেই উচ্ছ্বসিত। যদিও রিকি পন্টিংয়ের মতো কিংবদন্তি হতাশ বিরাটকে নিয়ে আচরণে।

আইপিএলে এলিমিনেটর ম্যাচে আজ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামছে আরসিবি। যে জিতবে দ্বিতীয় কোয়ালিফায়ারের জন্য চেন্নাই রওনা হবে। সেখানে সানরাইজার্সের বিরুদ্ধে জিতলে তারপর ফাইনাল। আর আজ যে হারবে, এ বারের মতো বিদায়। আরসিবি দুরন্ত ফর্মে রয়েছে। এখান থেকে অবশ্য দ্বিতীয় কোনও সুযোগ নেই। হার মানেই বিদায়। তার আগে বিরাট কোহলির প্রতি আচরণ নিয়ে নিজের হতাশার কথা শোনালেন অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী অধিনায়ক রিকি পন্টিং।

বিশ্বকাপের স্কোয়াড বাছাইয়ের আগে বিরাটকে নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সে প্রসঙ্গেই রিকি পন্টিং বলছেন, ‘আমি দল বাছলে প্রথমেই বিরাটের নাম থাকবে। ওর মতো ক্লাস প্লেয়ার, অভিজ্ঞতার কোনও বিকল্প হয় না। সত্যি বলতে, বিরাটের কথা ভাবলে অনেক সময় আমার হাসি পায়। ভারতে যেন অনেকেই ওকে বাদ দেওয়ার নানা কারণ খোঁজে। বা হতে পারে, ওকে বাকিদের মতো দক্ষ মনে করে না।’

রিকি পন্টিং আরও মনে করছেন, বিশ্বকাপে বিরাট কোহলিকে ওপেন করানো উচিত। বিরাট-রোহিত মজবুত ইনিংস গড়তে পারলে পরে রানরেট বাড়ানোর জন্য সূর্যকুমার যাদব এবং বাকিরা থাকছেন। পন্টিং যোগ করেন, ‘এই সিদ্ধান্তটা নির্বাচকদেরই নিতে হবে। কারণ, যশস্বী স্কোয়াডে রয়েছে। স্কোয়াডে বাঁ হাতি ব্যাটারের সংখ্যাও কম। সে কারণেই জয়সওয়ালের ব্যাটিং পজিশন নিয়ে ভাবতে হবে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *