অমিত শাহর কার্যালয়ে বোমা হামলার হুমকি! - Bengali News | Home ministry office in delhi s north block gets bomb threat call - 24 Ghanta Bangla News
Home

অমিত শাহর কার্যালয়ে বোমা হামলার হুমকি! – Bengali News | Home ministry office in delhi s north block gets bomb threat call

নয়া দিল্লি: বোমা হামলার হুমকি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে। দেশকে সুরক্ষিত রাখার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রকেরই। দেশের সুরক্ষায় নেওয়া সকল সিদ্ধান্ত নেওয়া হয়, সংসদের নর্থ ব্লকে অবস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কার্যালয় থেকেই। বুধবার (২২ মে), সেই কার্যালয়েই দেওয়া হল বোমা হামলার হুমকি। সূত্রের খবর, এদিন বিকেল সাড়ে ৩টে নাগাদ ইমেলে এই হুমকি আসে। সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়। ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন এবং দিল্লি পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল। প্রাথমিক অনুসন্ধানের পর, সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। পুলিশের অনুমান এই হুমকি ভুয়ো। তবে, লোকসভা নির্বাচন চলাকালীন এই ধরনের হুমকিকে একেবারেই হাল্কা চোখে দেখছে না প্রশাসন। প্রসঙ্গত, কয়েকদিন আগেই দিল্লির শতাধিক স্কুল এবং বেশ কয়েকটি সরকারি হাসপাতালে একইভাবে ই-মেইল করে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছিল। তবে, হুমকি ছিল একেবারেই ফাঁপা। কোনও সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। এদিন নির্বাচনী প্রচারের কারণে নর্থ ব্লকে ছিলেন না স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলার কাঁথি, ঘাটাল ও পুরুলিয়া কেন্দ্রে তিন-তিনটি জনসভা ছিল তাঁর।

খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *