Laxmi Puja 2026: লক্ষ্মীপুজোয় আগুন বাজার, ফল-সবজি কিনতে হাত পুড়ছে মধ্যবিত্তের, কীসের কত দাম, দেখে নিন | Laxmi Puja 2026: Vegetable, Fruit and Flower Prices Soar in Kolkata Markets - 24 Ghanta Bangla News
Home

Laxmi Puja 2026: লক্ষ্মীপুজোয় আগুন বাজার, ফল-সবজি কিনতে হাত পুড়ছে মধ্যবিত্তের, কীসের কত দাম, দেখে নিন | Laxmi Puja 2026: Vegetable, Fruit and Flower Prices Soar in Kolkata Markets

Spread the love

কলকাতা: আজ কোজাগরী লক্ষ্মীপুজো (Laxmi Puja 2026)। বাড়িতে বাড়িতে চলছে প্রস্তুতি। এদিকে, সকাল সকাল বাজারে গিয়ে হাত পুড়ছে মধ্যবিত্তের। আগুন ফল, সবজি, ফুলের দাম। লক্ষ্মীপুজোর বাজারের (Laxmi Puja Market Price)  ফর্দ বেশ লম্বা হয়। সেসব জোগাড় করতেই হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্তকে। কেউ বলছেন সবজির দাম চড়া, কেউ বলছেন ফলে হাত ছোঁয়ানো যাচ্ছে না। একনজরে দেখে নেওয়া যাক বাজারে ফল, সবজি, ফুলের দাম আজ কেমন যাচ্ছে।

ফলের বাজারে কেমন দর?

রবিবার সকাল সকাল মানিকতলা বাজারে পৌঁছে গিয়েছিল টিভি৯ বাংলা। সেখানে দেখা যায়, ফলের দাম বেশ চড়া। আপেলের দাম কেজিপ্রতি ১৫০ থেকে ২০০ টাকা। নাশপাতি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৫০ টাকায়। পানিফলের দাম কেজিপ্রতি ৫০ টাকা। অন্যদিকে, আতা কিনতে খরচ করতে হচ্ছে কেজিপ্রতি ১৫০ টাকা। বড় আকারের একটি মুসাম্বি বিক্রি হচ্ছে  ১৫ টাকায়। শসার দাম কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকা। নারকেল ছাড়া  লক্ষ্মীপুজো হয় না। আর সেই নারকেলের দামও আকাশছোঁয়া। একটি নারকেল বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়।

সবজির বাজারে কত খরচ?

সবজি কিনতেও হাত পুড়ছে ক্রেতাদের। সবজির মধ্যে কয়েকটির দাম কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকার মধ্যে। টমেটো বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫০ টাকায়। দেশি পটলের দাম কেজিপ্রতি ৮০ টাকা, অন্যদিকে সাধারণ পটল পাওয়া যাচ্ছে ৪০ টাকা কেজি দরে। ঝিঙের দাম কেজিপ্রতি ৮০ টাকা কাঁচা লঙ্কার দাম কেজিপ্রতি ১২০ টাকা। উচ্ছে বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে। বাঁধাকপির দাম কেজিপ্রতি ৫০ টাকা। একটি ফুলকপি কিনতে খরচ হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা। অন্যদিকে, ঢ্যাঁড়শের দাম রয়েছে কেজিপ্রতি ৫০ টাকা।

এক ক্রেতা বলছেন, “শশা, বেগুনের দাম বেড়েছে। ফুলকপির দামও দ্বিগুণ বেড়েছে। প্রত্যেক বছরই পুজোর দিনগুলিতে দাম বাড়ে। কিছু করার নেই। পুজো তো করতেই হবে। আমরা বাঙালিরা পুজো নিয়েই থাকি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *