CM Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীর সঙ্গে সেলফি তোলার বায়না, খুদেকে চোখ বড় করে বললেন, 'আর মোবাইলে হাত দিবি না, লাস্টবার বলে দিলাম' | Wanted to Click a Selfie, CM Suvendu Adhikari Tells School Kid not to Touch Mobile Phone before Class 10 - 24 Ghanta Bangla News
Home

CM Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীর সঙ্গে সেলফি তোলার বায়না, খুদেকে চোখ বড় করে বললেন, ‘আর মোবাইলে হাত দিবি না, লাস্টবার বলে দিলাম’ | Wanted to Click a Selfie, CM Suvendu Adhikari Tells School Kid not to Touch Mobile Phone before Class 10

Spread the love

খুদের সঙ্গে সেলফি মুখ্যমন্ত্রীর।Image Credit: TV9 বাংলা

কলকাতা: মুখ্যমন্ত্রীকে দেখেই সেলফি তোলার বায়না। খুদের বায়না শুনে মাথা থেকে হেলমেট খুলে, সেলফিও তুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে তার আগে বলে দিলেন, ক্লাস টেনের আগে যেন হাতে মোবাইল না দেওয়া হয়। কার্যত অভিভাবকদের মতোই বাচ্চাদের হাতে মোবাইল নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন শুভেন্দু অধিকারী।

নতুন প্রজন্মই তো রাজ্য তথা দেশের ভবিষ্যৎ। তাদের কথা তো ভাবতেই  হবে। সেই কাজই করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল, শনিবার হাওড়ায় গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। চোরবাগানের ঘটনায় মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন। বেরিয়ে বাইকে চেপে ফিরছিলেন মুখ্যমন্ত্রী। এলাকায় বাইক থেকে নামতেই অনেকে ঘিরে ধরেন। তখন রাজদীপ পাল এক খুদে স্কুল পড়ুয়া এসে বায়না করে, মুখ্যমন্ত্রীর সঙ্গে সে সেলফি তুলবে। মুখ্যমন্ত্রী ওই স্কুল পড়ুয়ার হাতে মোবাইল দেখেই প্রশ্ন করেন, “ওকে এই মোবাইল ফোন কে দিয়েছে?”

এরপরই তিনি পরামর্শ দেন যে এই বয়সে মোবাইল হাতে না নিয়ে, পড়াশোনা করো। খুদের সঙ্গে সেলফি তুলতে তুলতেই বলেন, “এটাই শেষ। ক্লাস টেনের আগে যেন মোবাইলে হাত দিবি না। লাস্টবার বলে দিলাম। মোবাইলে হাত দিবি না, শুধু পড়াশোনা করবি।” তবে এই ধমকের মাঝেও রাজদীপের আবদার পূরণ করেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে সেলফি তোলেন।

প্রসঙ্গত, এর আগেও স্কুল পড়ুয়াদের হাতে মোবাইল দেওয়া নিয়ে আপত্তি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন যে ছাত্রছাত্রীদের হাতে মোবাইল ফোন ভয়ঙ্কর ক্ষতি করছে। রাত দেড়টা-দুটোর আগে কেউ ঘুমাচ্ছে না। এই অভ্যাস সংস্কারের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। আরও একবার খুদে পড়ুয়ার হাতে মোবাইল দেখে তাদের এই আসক্তি ছাড়ার উপদেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *