হাতির হানা রুখতে পরিখা খনন বা ফেন্সিংয়ের ভাবনা - 24 Ghanta Bangla News
Home

হাতির হানা রুখতে পরিখা খনন বা ফেন্সিংয়ের ভাবনা

Spread the love

শুক্রবার ধাদকিডাঙা গ্রামের শ্যামাপদ নায়ক জঙ্গলে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে হাতির হানায় মারা যান। শনিবার মৃতের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী মালতি নায়েকার হাতে ক্ষতিপূরণের পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেন বিধায়ক। হাজির ছিলেন ঝাড়গ্রামের ডিএফও উমর ইমাম, আইসি উদয়শঙ্কর ঘোষ, ঝাড়গাম রেঞ্জের অফিসার খুলশেদ আলম। স্থানীয় বাসিন্দা দিপালী নায়েক বলেন, ‘জঙ্গলের কাঠ কুড়িয়ে এনে বিক্রি করে সংসার চলে। হাতির ভয় উপেক্ষা করেই জঙ্গলে যেতে হয়। প্রায়ই জঙ্গল থেকে হাতি গ্রামে চলে আসে। সন্ধ্যার পরে কেউ বাড়ির বাইরে বেরোতে পারি না। গ্রামের চারদিকে নালা কেটে দেওয়া হলে হাতি গ্রামে আসতে পারবে না। আমরাও রেহাই পাব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *