বাংলাদেশ ক্রিকেটে বড় বদল, সরানো হলো ব্যাটিং কোচকে - 24 Ghanta Bangla News
Home

বাংলাদেশ ক্রিকেটে বড় বদল, সরানো হলো ব্যাটিং কোচকে

Spread the love

বাংলাদেশ ক্রিকেটে বড় রদবদল। পুরুষদের জাতীয় দলের ব্যাটিং কোচের পদ থেকে মহম্মদ আশরাফুলকে সরিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন হাই পারফরম্যান্স কোচ মহম্মদ সালাহউদ্দিন। ২০২৫ সালের নভেম্বর মাসে ব্যাটিং কোচ হয়েছিলেন আশরাফুল। BCB বিবৃতিতে জানিয়েছে, বোর্ডের অন্য একটি পদে তাঁকে দায়িত্ব দেওয়া হবে। তবে নতুন দায়িত্ব সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। স্থায়ী ব্যাটিং কোচ নিযুক্ত না হওয়া পর্যন্ত দায়িত্বে থাকবেন সালাহউদ্দিন। আগে বাংলাদেশের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *