নকল রুখে খাঁটি দার্জিলিং চা চেনাতে ‘বৈজ্ঞানিক রক্ষাকবচ’ - 24 Ghanta Bangla News
Home

নকল রুখে খাঁটি দার্জিলিং চা চেনাতে ‘বৈজ্ঞানিক রক্ষাকবচ’

Spread the love

কলকাতার টিআরএ-র বিজ্ঞানীরা জিআই ট্যাগ-প্রাপ্ত দার্জিলিঙের চা উৎপাদক অঞ্চলের ৪৫টি চা-বাগান থেকে নমুনা সংগ্রহ করেছিলেন। তার সঙ্গে নেপাল, ডুয়ার্স, অসম, দক্ষিণ ভারত, শ্রীলঙ্কা, পূর্ব আফ্রিকার মতো অন্য ৮টি চা উৎপাদক অঞ্চল থেকেও সংগ্রহ করা হয় স্যাম্পল। তার পরে প্রায় দু’বছর ধরে গবেষণার মাধ্যমে টিআরএ-র বিজ্ঞানী বাপ্পাদিত্য কাঁড়ার, বিপ্লব অধিকারী, দীক্ষিতা দাস দার্জিলিং চায়ে থাকা ৩৯৭টি ভোলাটাইল ফ্লেভার কম্পোনেন্ট (ভিএফসি) শনাক্ত করেছেন। পাশাপাশি, অন্য ওই ৮টি অঞ্চল থেকে মোট ৪৯ হাজার যৌগ শনাক্ত করেছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *